৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৬ মাস লেগেছে জয়ার এই শাড়ি বানাতে

অনলাইন ডেস্ক : নায়িকাদের বাহারি পোষাকের গল্প হরহামেশাই শোনা যায়। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতে বলিউড তারকারা প্রায়শই পোশাকের কারণে সংবাদের শিরোনামও হয়।

কখনো অধিক দাম, আবার কখনো পোশাকে শিল্পের কারুকাজ— যা আলোচনার কেন্দ্রতে নিয়ে আসে ভক্তদের মাঝে। তারকারাও বিষয়টি বেশ উপভোগও করে। নিজেদের মধ্যেও প্রতিযোগীতা থাকে পোশাকে ভিন্নতা তুলে ধরার।

দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ক্ষেত্রেও তেমন কিছুরই দেখা মিলল। গত রোববার সন্ধ্যায় মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর।

আরও পড়ুনঃ   বাড়ির বাইরে থেকে ক্যাটরিনার গোপন ছবি ধারণ, ক্ষুব্ধ বলিউড

যেখানে অংশ নিয়েছিলেন জয়া। সেই অনুষ্ঠানেই জামদানি শাড়িতে দেখা মিলল অভিনেত্রীর। বাহারি সাজের এই শাড়ি তৈরি করতে নাকি ৬ মাস সময় লেগেছে।

এক ফেসবুক স্ট্যাটাস বিষয়টি নিশ্চিত করেছেন জয়া নিজেই। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪ এর কয়েকটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী।

যেখানে ভিন্নতার ছাপে জামদানি শাড়িতে দেখা মেলে জয়ার। বিশেষ করে শাড়িটির নকশা ও পরার ধরন আলাদাভাবে নজর কেড়েছে ভক্তদের।

ছবিগুলো প্রকাশ করে জয়া লিখেছেন, ‘সবসময় আমার সাজ পোশাকের মাধ্যমে আমি যে সংস্কৃতি থেকে উঠে এসেছি তা উপস্থাপন করার চেষ্টা করি। অনেক দিন ধরে আমার পরিকল্পনা ছিল একটু অন্যরকম করে জামদানি শাড়ি পরব। আর তার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের চেয়ে বড় মঞ্চ কী হতে পারে! এ আয়োজনে নামিদামি অনেক শিল্পীদের সঙ্গে দেখা হয়। আমাকে আবারও এমন সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ, ফিল্মফেয়ারকে।’

আরও পড়ুনঃ   ৩০০ কোটি টাকা পেলে স্বামী-সন্তান ছেড়ে বেরিয়ে পড়ব : ফারাহ

জয়ার সেই পোস্টে ভক্তরাও নানা রকম মন্তব্য করেছেন। কেউ কেউ অভিনেত্রীর এই সাজের প্রশংসা করেছেন, কেউ আবার শাড়ি পরার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST