৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপির দাম ৩ কোটি ১১ লাখ টাকা

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন টুপিতে ক্রিকেট মাঠে নেমেছেন কত রথী-মহারথী। কিন্তু ডন ব্র্যাডম্যানের চেয়ে বড় কেইবা ছিলেন! কেবল অস্ট্রেলিয়া নয়, ক্রিকেট ইতিহাসেরই সর্বকালের সেরা ব্যাটার বিবেচনা করা হয় অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারকে। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ৯৯.৯৪ গড় নিয়ে ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি।

সেই ডন ব্র্যাডম্যানের ১৯৪৭ সালের ব্যাগি গ্রিন ক্যাপ এবার উঠছে নিলামে। ধারণা করা হচ্ছে, এই টুপির দাম ছাড়িয়ে যেতে পারে ২ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশের টাকায় যা ৩ কোটি ১১ লাখ ৭২ হাজার টাকার বেশি। ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে হোম সিরিজে এই টুপিতে খেলেছিলেন ডন ব্র্যাডম্যান।

আরও পড়ুনঃ   বিশ্বকাপ জেতাই সবচেয়ে বড় অর্জন- রোনালদোকে মেসির জবাব!

আগামী মঙ্গলবার সিডনিতে হবে নিলাম। ভারতের বিপক্ষে সিরিজ চলার মাঝপথেই ব্যাডম্যানের ভারতের সঙ্গে স্মৃতি বিজড়িত এক টুপি নিলামে উঠছে। ভারত ১৯৪৭-৪৮ সফরে গিয়েছিল অস্ট্রেলিয়ায়। সেই সফরে ব্র্যাডম্যান পরেছিলেন উলের টুপিটি। স্বাধীন হওয়ার পর সেটিই ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিদেশ সফর।

ব্র্যাডম্যানের সেই টুপিটি নিলামে নিয়ে এসেছে ‘বোনহ্যামস’ সংস্থা। তাদের ভাষ্য, এশিয়ান প্রতিপক্ষের বিপক্ষে সেই সিরিজে ব্র্যাডম্যান এই একটিই ব্যাগি গ্রিন ক্যাপ পড়েছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের টেস্ট ক্রিকেটের টুপিকে ‘ব্যাগি গ্রিন’ বলা হয়। এটি অত্যন্ত সম্মানের বলে ক্রিকেটবিশ্বে খ্যাতি পেয়েছে অনেক আগেই।

আরও পড়ুনঃ   সড়ক দুর্ঘটনায় নগর জামায়াতে আমিরসহ আহত তিন

ভারতের বিপক্ষে সেই সিরিজে ব্র্যাডম্যান ৭১৫ রান করেছিলেন ছয় ইনিংসে। গড় ছিল ১৭৮ দশমিক ৭৫। তিনটি শতরান এবং একটি ডাবল হান্ড্রেড করেছিলেন তিনি।

তবে ৩ কোটি ১১ লাখ টাকা হাঁকানোর পরেও এটিই ‘ব্যাগি গ্রিন’-এর মূল্যের তালিকায় বেশি পেছনের দিকে থাকছে। এই দিক থেকে শেন ওয়ার্ন সবার আগে রয়েছেন। অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ২০২০ সালের শুরুর দিকে তার টুপি নিলামে উঠেছিল। ওয়ার্নের টেস্ট ক্যাপ ৭ কোটির বেশি টাকায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST