২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী দল। তাই আয়ারল্যান্ড নারী দলের জন্য সিরিজের শেষ ম্যাচটি ছিল মান বাঁচানোর লড়াই। তবে এই ম্যাচেও তারা ঘুরে দাঁড়াতে পারলো না। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটের জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ করল টাইগ্রেসরা।

মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে খেলতে নেমে ৩৭ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের পঞ্চম ওভারেই মুর্শিদাকে হারায় স্বাগতিকরা। ১৬ বলে ৮ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ৯ রানের উদ্বোধনী জুটি।

তবে সেই ক্ষতে প্রলেপ দিয়েছেন আরেক ওপেনার ফারজানা হক ও তিনে নামা শারমিন আক্তার। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ১৪৩ রানের জুটি গড়েন। শারমিন ৮৮ বলে ৭২ রান করে ফিরলে ভাঙে সেই জুটি। ফিফটি করেছেন ফারজানাও। তবে দুজনের কেউই ম্যাচ শেষ করে আস্তে পারেননি।

আরও পড়ুনঃ   বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মিতবিনিময় সভা

শেষদিকে সুবহানা মুস্তারিকে সঙ্গে নিয়ে বাজি কাজটা সহজেই সেরেছেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়ক অপরাজিত ছিলেন ১৮ রান করে। আর মুস্তারি করেছেন অপরাজিত ৭ রান।

এর আগে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে আয়ারল্যান্ডের। আইরিশ ওপেনার সারাহ ফোর্বসকে ফিরিয়ে স্বাগতিক দলকে প্রথম সাফল্য এনে দেন সুলতানা খাতুন। ১৮ বলে ৫ রান করে বোল্ড হন সারাহ।

দ্বিতীয় উইকেটে অ্যামি হান্টারকে নিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান আরেক ওপেনার গ্যাবি লুইস। ৪৮ রান ব্যাপ্তির জুটিটি ভাঙেন রাবেয়া। ৪০ বলে ২৩ রান করে তার শিকার হয়ে ফেরেন হান্টার। শুরুর দুই ব্যাটার ইনিংস বড় করতে না পারলেও গ্যাবি লুইস এদিন ব্যক্তিগত অর্ধশতকের দেখা পেয়েছেন। ফাহিমার বলে বোল্ড হওয়ার আগে ৭৯ বলে ৫২ রানের ইনিংস খেলেন আইরিশ কাপ্তান।

আরও পড়ুনঃ   The New Quirks

গ্যাবি লুইসের বিদায়ের পর একের পর এক উইকেট হারিয়ে ইনিংস বড় করতে পারেনি সফরকারী মেয়েরা। ৯৭ রানে তিন উইকেট থেকে দলীয় ১২৩ রানে ৬ ব্যাটার হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে আয়ারল্যান্ড।

এরপর ইনিংসের শেষ বলে অলআউট হয় তারা। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ১৮৫ রানে থামে সফরকারীদের ইনিংস। সর্বোচ্চ ৫২ রান এসেছে গ্যাবি লুইসের ব্যাট থেকে। ৪৫ বলে ২৭ রান করেন অর্লা প্রিন্ডারগাস্ট।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন ফাহিমা খাতুন। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST