২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘এটাই হয়ত শেষ ম্যাচ’– সিটিকে হারিয়ে বললেন সালাহ

অনলাইন ডেস্ক : আরও একবার মোহাম্মদ সালাহর ম্যাজিক। ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিভারপুলের ম্যাচটাকে বলা হচ্ছিল ১০ ম্যাচের ডেথ রানের শেষ ম্যাচ। সম্ভবত আর্নে স্লটের নিজেকে প্রমাণের সবশেষ ম্যাচ। চলতি মৌসুমে শুরু থেকেই ছিলেন উড়ন্ত ছন্দে। কিন্তু নিজেদের সবচেয়ে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে জয় না পেলে ঠিক সংশয় কাটানো চলে না।

আর্নে স্লটের দল সেই সংশয় গতকাল উড়িয়ে দিয়েছে সিটিজেন্সদের বিপক্ষে ২-০ গোলের দাপুটে এক জয়। পুরো ম্যাচেই দারুণ খেলেছেন মোহাম্মদ সালাহ। কোডি গাকপোকে দিয়ে গোল করিয়েছেন। ফাইনাল থার্ডে ভীতি ছড়িয়েছেন বারবার। ম্যাচের শেষদিকে এসে নিজেও পেয়েছেন গোলের দেখা। চলতি মৌসুমে নিজের অবিশ্বাস্য ছন্দটা ধরে রেখেছেন এই ম্যাচে এসেও।

২০২৪-২৫ মৌসুমে এসে ইংলিশ প্রিমিয়ার লিগে সালাহ টানা ৬ ম্যাচে করেছেন ৭ গোল। লিগে ১৩ ম্যাচে করেছেন ১১ গোল, সঙ্গে অ্যাসিস্ট আছে ৭টি। কেবল সালাহর এই গোল-অ্যাসিস্ট থেকেই লিভারপুল পেয়েছে মোট ২০ পয়েন্টের দেখা। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে সালাহর গোল ১৩টি, গোলে সহায়তা ১১টি।

আরও পড়ুনঃ   চৈত্র সংক্রান্তি আগামীকাল

এমন দুর্দান্ত ছন্দে থাকার পরও লিভারপুলে সালাহর সময়টা কাটছে অনিশ্চয়তায়। আগামী মৌসুমে তাকে অ্যানফিল্ডের ক্লাবটিতে দেখা যাবে কি না তাও নিশ্চিত নয়। সালাহ নিজেও আরেকবার নিজের ভবিষ্যত নিয়ে কথা বলেছেন খোলাখুলিভাবে।

ম্যাচ শেষ করেই জানিয়েছেন, লিভারপুলে নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি সন্দিহান। যদি চুক্তি নবায়ন না হয়, তবে মৌসুম শেষেই হয়তো নতুন ক্লাব খুঁজে নিতে হবে মিশরীয় এই তারকাকে। স্কাই স্পোর্টসকে এই ফরোয়ার্ড বলেছেন, ‘এখন পর্যন্ত যা হচ্ছে, সে অনুযায়ী এটাই সিটির বিপক্ষে অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে আমার শেষ ম্যাচ, আমি ম্যাচটা শুধু উপভোগ করতে চেয়েছিলাম। এখানকার পরিবেশ অবিশ্বাস্য ছিল, তাই প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। আশা করি, আমরা লিগ জিততে পারব এবং তারপর দেখা যাক কী হয়।’

এ নিয়ে ৮ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বললেন সালাহ। এর আগে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচ জিতিয়ে লিভারপুলে নিজের অবস্থা সম্পর্কে বলেছিলেন, ‘আমরা প্রায় ডিসেম্বর মাসে চলে এসেছি। কিন্তু আমি এখনো ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়নের কোনো প্রস্তাব পাইনি। সম্ভবত আমি যতটা না ক্লাবে আছি, তারচেয়ে অনেক বেশি বাইরে আছি।’

আরও পড়ুনঃ   রাকসু নির্বাচন উপলক্ষ্যে রাবিতে মতবিনিময় সভা

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, সালাহর প্রতিনিধি ও লিভারপুল কর্তৃপক্ষ চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত সবকিছু ইতিবাচক আছে। যদিও সালাহর চুক্তি নিয়ে আলোচনা সব সময় জটিল এবং সময়সাপেক্ষ হয়। সবশেষ ২০২২ সালের চুক্তির সময়েও এমন জটিলতা ছিল।

অবশ্য খানিক স্বস্তি লিভারপুল ভক্তদের এনে দেবে পরের খবরটি। ক্লাবের সাবেক সিইও পিটার মুর জানিয়েছেন, শুধু সালাহ না, বরং চুক্তি শেষ হতে যাওয়া আরও দুই তারকা ভার্জিল ভ্যান ডাইক এবং আলেকজান্ডার-আর্নল্ডের এজেন্টের সঙ্গেও চুক্তি নবায়নের ব্যাপারে কথা বলছে ক্লাবটি। আর সালাহর ব্যাপারে আরেক গণমাধ্যম দ্য অ্যাথলেটিকের ভাষ্য, মিশরীয় এই তারকার এজেন্ট রামি আব্বাসের সঙ্গে প্রাথমিকভাবে বেশ ইতিবাচক আলাপই করেছে লিভারপুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

১০

এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জর্ডানের বিদায়

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সরকারের লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে কমিয়ে আনা : বাণিজ্যমন্ত্রী

১৩

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৫

রাজশাহী বিভাগের ২৭ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১৬

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

১৭

রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

১৮

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST