৩১ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

জয়ের আউটে অস্বস্তি নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : ১১ ঘণ্টার ব্যাটিংয়ে ৫৩১ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস শেষ করে শ্রীলঙ্কা। তারা যখন সব উইকেট হারিয়েছে, তখন দিনের বাকি আর ১৯ ওভার। এরপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ১৫ ওভার ব্যাট করার পর দ্বিতীয় দিন শেষ হয়েছে। তবে দারুণ শুরুর ইঙ্গিত দিলেও শেষমুহূর্তে উইকেট হারিয়ে স্বাগতিকদের অস্বস্তি বাড়িয়েছেন মাহমুদুল হাসান জয়। দিন শেষে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫৫ রান, টাইগাররা এখনও ৪৭৬ রানে পিছিয়ে।

শেষ ঘণ্টার ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। হয়তো নিজেদের ওপর চাপ কমানোর জন্য দ্রুতগতিতে রান তোলায় মনোযোগ দিয়েছেন ওপেনার জাকির হাসান। দারুণ স্বাচ্ছন্দ্যে করা ব্যাটিংয়ে তিনি লঙ্কান বোলারদের ওপর চাপ বাড়িয়েছেন। পরে তাতে ধীরে ধীরে তাল মেলানোর চেষ্টা করেছেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও। তবে তাদের জুটিটা ভাঙে ১৩তম ওভারে। ভেতরের দিকে আসা লাহিরু কুমারার একটা বলে বোল্ড হয়ে যান জয়। ৪২ বলে ৩ চারে ২১ রান করে তিনি আউট হয়েছেন।

আরও পড়ুনঃ   ডিবি অফিসে খাবার, জাতিকে নিয়ে মশকরা করবেন না: হাইকোর্ট

তার বিদায়ের পর নাইটওয়াচম্যান হিসেবে নেমেছেন তাইজুল ইসলাম। দিন শেষ হওয়ার আগে আর কোনো অঘটন ঘটতে দেয়নি জাকির-তাইজুল জুটি। জাকির হাসান ৩৯ বলে ২৮ ও তাইজুল ইসলাম ৯ বলে ০ রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কার রানপাহাড় টপকানোর মিশনে তারা পুনরায় ব্যাটিংয়ে নামবেন আগামীকাল তৃতীয় দিন সকালে।

এর আগে সিলেট টেস্টের পর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান দ্বিতীয় টেস্টেও রানের পসরা সাজিয়েছে লঙ্কানরা। এতে অবশ্য বড় ভূমিকা ছিল স্বাগতিক ক্রিকেটারদের। অবিশ্বাস্য সব ক্যাচ হাতছাড়া করে তারা লঙ্কান ইনিংস বড় করতে সহায়তা করেছেন! প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে রেকর্ড গড়ে লঙ্কানদের সংগ্রহ ৫৩১ রান। রানের পাহাড় গড়লেও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লঙ্কান ব্যাটারদের কেউ সেঞ্চুরির দেখা পাননি। তাদের হয়ে অর্ধশতক পূর্ণ করেছেন ছয়জন ব্যাটার। আর এর মাধ্যমেই সেঞ্চুরিবিহীন এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল ধনাঞ্জয়া ডি সিলভার দল।

এর আগে ১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত টেস্টের এক ইনিংসে ৫২৪ রান করেছিল। যা ছিল কোনো ব্যাটারের সেঞ্চুরি ছাড়া টেস্ট ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড। সেটি টপকে আরও ৭ রান বেশি করেছে লঙ্কানরা। সবমিলিয়ে ১১ ঘণ্টায় তারা ১৫৯ ওভার ব্যাট করেছে। প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩১৪। আজ শেষ ছয় উইকেটে তারা আরও ২১৭ রান যোগ করেছে।

আরও পড়ুনঃ   মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৯৩ রান এসেছে কুশল মেন্ডিসের ব্যাটে। নার্ভাস নাইন্টিতে আউট হওয়া দ্বিতীয় ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস, ১৬৭ বলে তিনি ৯২ রানে অপরাজিত ছিলেন। এছাড়া অর্ধশতক পেয়েছেন আরও চার ব্যাটার। যথাক্রমে বড় পুঁজি গড়তে অবদান রেখেছেন দিমুথ করুণারত্নে ৮৬, ডি সিলভা ৭০, দিনেশ চান্দিমাল ৫৯ ও নিশান মাদুশকা ৫৭ রান।

বাংলাদেশের হয়ে ১১০ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন এক বছর টেস্টে ফেরা সাকিব আল হাসান। এছাড়া অভিষিক্ত হাসান মাহমুদ ২টি এবং খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট শিকার করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক উল্টে নিহত ছয় জনের নওগাঁয় দাফন সম্পন্ন

সন্ত্রাস,মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে রাজশাহীর নিরাপত্তায় সতর্ক র‌্যাব

মামী-ভাগিনার পরকীয়া দেখে ফেলায় দেবরকে হত্যা, গ্রেপ্তার ২

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

১০

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

১৪

ভূমিকম্পে কাঁপল দেশ

১৫

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

১৬

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

১৭

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৯

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

২০

Design & Developed by: BD IT HOST