১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নগরভবন সিটি হল সভাকক্ষে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাসিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাকিল, গবেষণা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, পরিচালক (স্বাস্থ্য) ডাঃ জাফরুল হোসেন, সদ্য বিদায়ী রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন। অনুষ্ঠানে বক্তারা প্রশাসক মহোদয়ের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। সদ্য হাস্যোজ্বল কর্মপ্রিয় রাসিক প্রশাসক মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা। অনুষ্ঠানে রাসিকের বিভিন্ন বিভাগ ও শাখার পক্ষ থেকে রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াত আমিরের

রাসিকের শেষ কর্মদিবসে প্রশাসক মহোদয় বক্তব্যে বলেন, রাজশাহীতে যে শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসার কথা ভুলবো না। রাজশাহী আমার স্মৃতিতে থাকবে, মননে থাকবে, আত্মায় থাকবে। সকলের সহযোগিতায় এ নগরীর উন্নয়নে কাজ করেছি। নগরবাসী যেন কোনভাবে কষ্ট না পাই সেজন্য কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকভাবে দায়িত্বপালনের আহবান জানান তিনি।

রাসিকের রাসিকের সচিব মোঃ মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জাকিউল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, ওয়াসার ডিএমডি আল্লা হাফিজ, প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক মোঃ সানাউল্লাহ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তত্ত্বাবধায়ক প্রকৌ মোঃ আব্দুর রশিদ, সামাজিক বন বিভাগ সহকারী বন সংরক্ষক মোঃ মেহেদীজ্জামান, আরএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমীন, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ভারপ্রাপ্ত মোঃ কবীর হোসেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক একেএম মুরশেদ, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ বিভিন্ন শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST