১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নির্বাচনের পথে হাঁটছে সরকার, ইসির সিগন্যাল পেলেই তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পথে হাঁটছে উল্লেখ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন বলেন, এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করেছে। কমিশন ভোটার তালিকা হালনাগাদসহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে সরকারকে সবুজ সংকেত (সিগন্যাল) দিলে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে বাউফল ফাউন্ডেশন কর্তৃক গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   কাল থেকে স্থানীয় সরকারের দাপ্তরিক কার্যক্রম চলবে নগর ভবনে

আ. ফ. ম খালিদ হোসেন বলেন, এ নির্বাচনের মাধ্যমে একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার স্বাধীনতা পাবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকার ক্ষমতা ধরে রাখতে চায় না এবং ক্ষমতা ধরে রাখার দায়িত্বও নেয়নি। নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবে তারা সরকার গঠন করবে। নির্বাচিত সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব হস্তান্তর করবে।

ধর্ম উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে একটি গোষ্ঠী রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চক্রান্ত করছে। তাদের কোনো চক্রান্ত সরকার সফল হতে দেবে না। যারা রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রচলিত আইনে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার, সুতরাং এ সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। জনগণের মুখের ভাষা এ সরকার বুঝে এবং বুঝতে চেষ্টা করবে।

আরও পড়ুনঃ   ভারতকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

তিনি আরও বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ গুণিজনদের সম্মান না দিয়ে দলীয় চোর-ডাকাত, দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের গুণিজন সাজিয়ে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেছে। রাষ্ট্রের একজন গুণীজনও আওয়ামী লীগের শাসনামলে সম্মাননা পায়নি।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

২

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৩

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৪

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৫

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৬

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৭

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৮

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৯

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১১

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৪

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৫

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৬

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৭

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৯

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

২০

Design & Developed by: BD IT HOST