৩১ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

সম্পত্তির জন্য মাকে গলা টিপে হত্যাচেষ্টা, ২ সন্তান কারাগারে

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে সম্পত্তি পাওয়ার জন্য নিজের গর্ভধারিণী মাকে মারধর ও গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগে দুই সন্তানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৩১ মার্চ) চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞাঁর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

অভিযুক্তরা হলেন- সুমন বড়ুয়া (৪২) ও অনুপম বড়ুয়া (৪০)। তারা চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের অংকুরঘোনা গ্রামের মৃত সৃজিত কুমার বড়ুয়ার ছেলে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ৩ ডিসেম্বর চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমের আদালতে মিনু রানী বড়ুয়া নামে এক নারী তার তিন সন্তানের বিরুদ্ধে একটি মামলা করেন। দণ্ডবিধি ৪৪৮/৩২৩/৩০৭/৪২৭/৫০৬/৩৪ ধারায় অভিযোগে করা এই মামলায় আদালত তখন আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন।

আরও পড়ুনঃ   শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

গত ১১ ফেব্রুয়ারি আসামিরা উচ্চ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। এ সময় আদালত তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করার শর্তে আগাম জামিন দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আজ দুই আসামি হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করেছেন। এ সময় আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি থেকে জানা গেছে, বাদিনীর স্বামী সৃজিত কুমার বড়ুয়া মার্স কর্পোরেশন নামে একটি সিএন্ডএফ এজেন্টের মালিক ছিলেন। জীবিত থাকাকালে তিনি তার স্ত্রী ও নিজের নামে চট্টগ্রাম নগরের লালখান বাজারসহ একাধিক জায়গায় বাড়ি ও সম্পত্তি ক্রয় করেন।

আরও পড়ুনঃ   নাচোল থানায় ওপেন হাউসডে অনুষ্ঠিত

এ সময় সৃজিত কুমার বড়ুয়া বৃদ্ধাশ্রম, চিকিৎসালয় ও একটি ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপনা নির্মাণের জন্য কাজ শুরু করেন। ওসব নির্মাণাধীন অবস্থায় তিনি পরে মারা যান।
স্বামীর মৃত্যুর পরে তার সন্তানেরা মিনু বড়ুয়া রানীকে ওসব সম্পত্তিগুলো বিক্রি করে টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। কিন্তু বাদী স্বামী স্বপ্ন পূরণের জন্য সম্পত্তি বিক্রিতে অস্বীকৃতি জানান। বাদী অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে তাঁকে মারধর ও গলা টিপে দুবার হত্যার চেষ্টা চালায় তার সন্তানেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST