১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রামেবি’র অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের(রামেবি) অবকাঠামো নির্মাণের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (০১ ডিসেম্বর) দুপুরে নগরীর বাজেসিলিন্দা এলাকায় রামেবির নিজস্ব জমিতে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন রামেবি’র উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক।

উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় রামেবি’র উপাচার্য বলেন, ২০১৭ সালে রামেবি’র একাডেমিক কার্যক্রম শুরু হয়। সে হিসেবে রামেবি’র বয়স প্রায় ৮ বছর।এ সময়ের মধ্যে প্রকল্প প্রণয়ন, প্রকল্পের নকশা প্রণয়ন, অনুমোদন এবং ভূমি অধিগ্রহণসহ রামেবি স্থাপন প্রকল্প সংশ্লিষ্ট অনেক কাজ সম্পন্ন হয়েছে।আজ উদ্বোধনের মাধ্যমে নিজস্ব জায়গায় রামেবি’র অবকাঠামো নির্মাণের যাত্রা শুরু হলো। খুব শীঘ্রই রামেবি দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য আরও বলেন, রামেবি হবে পরিবেশবান্ধব ও সর্বাধুনিক সুবিধা সম্বলিত একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিশ্বমানের সকল সুবিধাদি এখানে বর্তমান থাকবে। পর্যাপ্ত সংখ্যক আইসিইউ, অত্যাধুনিক ওটি রুম ও পোস্ট অপারেটিভ রুমসমূহ থাকবে। শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা সহকারে পর্যাপ্ত ওয়ার্ড ও কেবিনের ব্যবস্থা থাকবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ   জলাশয় বাঁচলেই ঢাকা বাঁচবে: সৈয়দা রিজওয়ানা হাসান

রামেবি হাসপাতলে বিদ্যুৎ সংযোগ নিরবচ্ছিন্ন রাখবার লক্ষ্যে তিন স্তরের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা থাকবে বলে উপাচার্য জানান। অগ্নিসংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধে ভবনের অভ্যন্তরীণ ফায়ার ফাইটিং ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত সর্তকতা হিসেবে একটি স্যাটেলাইট ফায়ার স্টেশন নির্মিত হবে। এছাড়াও সার্বিক নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা এবং আধুনিক নার্স কলিং সিস্টেম থাকবে। হাসপাতালের সন্নিকটেই বেসমেন্টসহ ১০ তলা বিশিষ্ট একটি আধুনিক একাডেমিক ভবন নির্মাণ করা হবে বলে জানান তিনি।

রামেবি’র কোষাধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন খোন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম।সভায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, নগরীর সুধীজন, রাজশাহী মেডিকেল কলেজসহ অধিভুক্ত বিভিন্ন মেডিকেল ও নার্সিং কলেজের শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবংরামেবির কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   বিদ্রোহী কবি কাজী নজরুলে ইসলামের ৪৯ তম মৃত্যুবার্ষিকী আজ

উল্লেখ্য,পূর্ণাঙ্গ প্রকল্পটি দুটি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়ের নির্মাণ কাজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ১ হাজার ২ শত শয্যার বেসমেন্টসহ ১২ তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক হাসপাতাল ভবন।প্রথম পর্যায়ের প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২ শত ৫৭ কোটি টাকা যার মধ্যে ভূমি অধিগ্রহণ বাবদ ব্যয় ৭ শত ৭৬ কোটি টাকা, নির্মাণ ব্যয়১ হাজার ৩ কোটি টাকা এবং যন্ত্রপাতি ও আসবাবপত্রের জন্য অনুসাঙ্গিক ব্যয় ৪ শত ৭৮ কোটি টাকা। প্রকল্পটি প্রাথমিকভাবে ২০২৭ সালের ৩০ শে জুনের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে বলে রামেবির সূত্রে জানা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST