৩০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য দিলো আয়ারল্যান্ড

অনলাইন ডেস্ক : সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ছিলেন বাংলাদেশের বোলাররা। মিরপুরের চেনা উইকেটে তারা সেই ধারা অব্যাহত রেখেছেন দ্বিতীয় ম্যাচেও। সুলতানা খাতুন-নাহিদা আক্তারদের আঁটসাঁট বোলিংয়ে আইরিশ নারীদের নাগালেই রেখেছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার (৩০ নভেম্বর) মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন অ্যামি হান্টার। বাংলাদেশের হয়ে ৩২ রানে ২ উইকেট শিকার করেছেন সুলতানা খাতুন।

আরও পড়ুনঃ   গাভাস্কারকে ‘ভুল’ প্রমাণ করে সুন্দরের ৭ উইকেট

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। ইনিংসের চতুর্থ ওভারে গ্যাবি লুইসকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন নাহিদা আক্তার। আরেক ওপেনার সারা ফোর্বসও সুবিধা করতে পারেবননি। তার ব্যাট থেকে এসেছে ৩৪ বলে ১৩ রান।

৩৫ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় আইরিশরা। অ্যামি এবং অরলা প্রেন্ডারগাস্ট মিলে ৯১ রানের জুটি গড়েন। ৩৭ রান করে অরলা বিদায় নিলে ভাঙে সেই জুটি।

আরও পড়ুনঃ   হামজাদের কোচিং স্টাফে ‘নীরব’ বদল অব্যাহত

এরপর লরা ডেলানি ছাড়া আর কেউই অ্যামিকে সঙ্গে দিতে পারেননি। ডেলানির ব্যাট থেকে এসেছে ৩৩ রান। তার বিদায়ের পর এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন অ্যামি। সাজঘরে ফেরার আগে ৬৮ রান এসেছে তার ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে ৩২ রানে ২ উইকেট পেয়েছেন সুলতানা। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন নাহিদা ও স্বর্ণা আক্তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১০

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১১

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১২

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৫

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৬

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৭

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৮

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৯

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

২০

Design & Developed by: BD IT HOST