২৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন

স্টাফ রিপোর্টার : রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) বেসরকারী সদস্য হয়েছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মঈন উদ্দিন। আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৭ নভেম্বর বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ-১ প্রশাসন অধিশাখা-১৭ থেকে রাষ্ট্রপতি আদেশক্রমে যুগ্মসচিব মুহাম্মদ সোহেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ৫ (১) (ঞ) ধারা অনুযায়ী তিন জন বিশিষ্ট ব্যক্তিকে ২৭ নভেম্বর ২০২৪ তারিখ থেকে ২৬ নভেম্বর ২০২৭ তারিখ পর্যন্ত তিন বছরের জন্য রাজশাহী উন্নয় কর্তৃপক্ষের বেসরকারী সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো। অন্য দুই জন হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন অনুষদের অধ্যাপিকা ড. বেগম আসমা সিদ্দীকা এবং রাজশাহী প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালযের (রুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. নিয়ামুল বারী।

আরও পড়ুনঃ   অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক মঈন উদ্দিন দীর্ঘদিন থেকে দৈনিক আমার দেশ’র রাজশাহী ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকায় চীফ রিপোর্টারের দায়িত্ব পালনের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালে দায়িত্ব পালন করছেন। এরআগে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সুনামের সাথে কাজ করেছেন। ১৯৯৭ সাল থেকে তিনি অত্যান্ত নিষ্ঠার সাথে সাংবাদিকতায় য্ক্তু।

আরও পড়ুনঃ   রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

মঈন উদ্দিন দীর্ঘ সময় ধরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আরইউজে’র সহসভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ ফ্যাডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কাউন্সিলর হিসেবে নির্বাচিত। এর আগে রাজশাহী সিটি প্রেসক্লাব, রাজশাহী রির্পোর্টাস ইউনিটিসহ কয়েকটি সাংবাদিক সংগঠনের নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিক ও মানবাধিকার কর্মী মঈন উদ্দিন রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া বাজারের আব্দুল মান্নান ও মাসুরা বেগমের সন্তান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST