২৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

এখন বিভক্তি নয়, দেশ গঠনে জাতীয় ঐক্য প্রয়োজন: জামায়াত নেতা হালিম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, ‘নতুন বাংলাদেশ গঠনের পথে দেশকে অস্থিতিশীল করতে নতুন নতুন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ফলে এখন কোনো বিভক্তি নয়, দেশ গঠনে এই মুহূর্তে জাতীয় ঐক্য প্রয়োজন।’

আজ শুক্রবার রাজশাহীতে জামায়াতের সদস্য শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম এসব কথা বলেন। নগরের একটি মিলনায়তনে জামায়াতের রাজশাহী মহানগর শাখা এ বৈঠকের আয়োজন করে। তাতে সভাপতিত্ব করেন নগর জামায়াতের আমির ড. কেরামত আলী।

আরও পড়ুনঃ   লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে

বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘দেশের স্বার্থ অক্ষুণ্ন রাখতে জামায়াত বদ্ধপরিকর। দলীয় স্বার্থের বিপরীতে সকলকে দেশের স্বার্থকেই বড় করে দেখতে হবে। নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা হবে।’

জামায়াতের কর্মী মানেই সমাজকর্মী উল্লেখ করে দলটির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘সুতরাং জামায়াতের কর্মীদের যার যতটুকু সামর্থ্য আছে, তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। জামায়াত সব সময় জুলুমের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে এসেছে। আর এ জন্যই অনেক জেল-জুলুম, মামলা-হামলা, নির্যাতন ও হত্যা করেও জামায়াতকে দমন করা যায়নি।’

আরও পড়ুনঃ   রাবির সেই শিক্ষক ও ছাত্রীকে সাময়িক বহিষ্কার

নগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের পরিচালনায় বৈঠকে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর অঞ্চল পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন ও সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। বৈঠকে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. নিজাম উদ্দীন, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, অধ্যাপক শাহাদাৎ হোসাইন, অধ্যাপক আব্দুস সামাদ প্রমুখ। তা ছাড়া জামায়াতের নারী সদস্যদের নিয়ে নগরের আরেকটি মিলনায়তনে পৃথক শিক্ষা বৈঠক হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১০

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১১

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১২

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৪

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৭

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

১৮

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

১৯

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

২০

Design & Developed by: BD IT HOST