২৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে প্রথমবারের মতো ডিজিটাল আমন্ত্রণ পত্রের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহীতে প্রথমবারের মতো ডিজিটাল আমন্ত্রণ পত্র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ডিজিটাল আমন্ত্রণ পত্র ভিডিও বার্তা প্রেরণের মাধ্যমে এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

ডিজিটাল আমন্ত্রণ পত্র ভিডিও বার্তায় তিনি বলেন, রাজশাহী বরাবরই একটি স্বাস্থ্যকর ও সুন্দর নগরী হিসেবে পরিচিত। কিন্তু তারপরও আপনাদের সকলের স্বাস্থ্য অনেক সময় চ্যালেঞ্জিং অবস্থায় থাকে স্বাস্থ্য ঝুঁকি থাকে। চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্য সুরক্ষায় হাঁটা একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এ সুযোগটিকে কাজে লাগিয়ে দৃষ্টিনন্দন ও সুন্দর পরিবেশে হাটার আয়োজন করেছি রাজশাহী সিটি কর্পোরেশন। আমাদের সাথে শিক্ষার্থী ও নগরবাসীসহ আরো অনেকেই সংযুক্ত আছে। আগামী ১লা ডিসেম্বর থেকে শহীদ এএইচএম কামারুজ্জামান পার্কে প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত হাঁটার ব্যবস্থা করেছি। ১লা ডিসেম্বর সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা সকলে আমন্ত্রিত। আসুন আমরা একটি সুন্দর স্বাস্থ্য, সুন্দর দেশ ও সুন্দর রাজশাহী মহানগরী গড়ে তুলি।

আরও পড়ুনঃ   ডিসেম্বর বা মার্চের মধ্যে নির্বাচন : শফিকুল আলম

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর আরও বলেন, প্রযুক্তি আমাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল ও কার্যকর করতে সহায়তা করে। প্রযুক্তি-ভিত্তিক যোগাযোগ ব্যবস্থাকে প্রশাসনের বিভিন্ন স্তরে ছড়িয়ে দিতে এটি আরেকটি উদ্যোগ। এই উদ্যোগ জনগণের সঙ্গে সরকারের সম্পর্ককে আরও দৃঢ় করবে। এই অনন্য উদ্যোগ দেশের অন্যান্য অঞ্চলেও একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। এই উদ্যোগে সহায়তা করেছেন নিহাদ হাসিন সরল এবং মো. জহরুল হক অভিসহ সাধারণ শিক্ষার্থীরা। এজন্য তাঁদের ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১০

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১১

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১২

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৪

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৫

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৮

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১৯

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST