২৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাসিকের অর্থ ও সংস্থাপন বিষয়কস্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার ২৮ নভেম্বর দুপুর বারোটায় নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক এবং রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

সভায় জুলাই ২০২৪ হতে অক্টোবর ২০২৪ পর্যন্ত রাসিকের প্রকৃত আয় ও ব্যয় বিষয়ে আলোচনা করা হয়। দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের মাসিক কাজের অনুমোদন প্রদান, নগরভবনের নিরাপত্তা প্রাচীর নির্মাণ, নগরভবনে অগ্রণী ব্যাংক লিঃ, মিডল্যান্ড ব্যাংক লিঃ ও গ্রীন প্লাজার জন্য পৃথক মিটারসহ বৈদ্যুতিক সংযোগ প্রদান, তামাকজাত দ্রব্য সামগ্রী বিক্রয় কেন্দ্রের লাইসেন্সপ্রদান বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও রাজশাহী প্রেসক্লাব অফিস সংস্কার ও রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘রাজশাহী সমগ্র গ্রন্থের’প্রকাশনা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী বিভাগে ৯ লাখ কিশোরীকে এইচপিভি টিকা দেওয়ার লক্ষ্য

সভায় রাসিক প্রশাসক আগামী পঞ্চবার্ষিকমূল্যায়ন কার্যক্রমের রিভিউ বোর্ড শুরু করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও রাসিকের আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনে সকলকে নির্দেশনা প্রদান করেন।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেন, রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সদস্য ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কবির হোসেন, রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগমসহ রাসিকের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST