২৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পাকিস্তান : ইমরান খানের এক হাজার কর্মী-সমর্থক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাবন্দি নেতা ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) বিভিন্ন স্তরের প্রায় ১ হাজার নেতা-কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পিটিআইয়ের একাধিক জ্যেষ্ঠ নেতা এ দাবি করেছেন।

তারা বলেছেন, সাম্প্রতিক বিক্ষোভ কর্মসূচি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে গত ২৪ নভেম্বর এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেছিল পিটিআই। ৩ দিন পর ২৭ নভেম্বর দলটির হাইকমান্ড কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপোর রয়টার্সকে বলেন, ২৬ তারিখ রাতে ইসলামাবাদে দলের কর্মী-সমর্থকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে পুলিশ ও আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা। এতে শত শত কর্মী-সমর্থক আহত হয়েছে। তবে এ দাবির পক্ষে জোরালো কোনো প্রমাণ তিনি বা দলটির অন্য কোনো নেতা দিতে পারেন নি।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের

এদিকে ইসলামাবাদের পুলিশপ্রধান আলী রিজভি পিটিআইয়ের কর্মী-সমর্থকদের লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তবে প্রায় ১ হাজার মানুষকে গ্রেপ্তারের তথ্য স্বীকার করে বলেছেন, ২৪ তারিখ কর্মসূচি শুরুর দিন থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মোট ৯৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৬০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার রাতে।

এছাড়া পিটিআইয়ের কর্মী-সমর্থকদের কাছ থেকে বেশ কিছু অটোমেটিক রাইফেল, টিয়ার গ্যাস বন্দুক জব্দ করা হয়েছে বলেও উল্লেখ করেছেন আলী রিজভি।

খানিকটা বিস্ময়কর হলেও সত্য যে এত বড় একটি বিক্ষোভ কর্মসূচিতে আলী আমিন গান্দাপোর এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ব্যতীত পিটিআইয়ের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্য কোনো নেতার উপস্থিতি সেভাবে চোখে পড়েনি। ২৬ তারিখ রাতে দুজনই সমাবেশস্থল ত্যাগের পর ২৭ তারিখ বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেয় পিটিআই।

আরও পড়ুনঃ   নারীকে মারধর,পাপুয়া নিউ গিনির পেট্রোলিয়াম মন্ত্রী গ্রেপ্তার

গতকাল খাইবার পাখতুনখোয়ার মানসেরা শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গান্দাপোর বলেন, “ইমরান খানের স্ত্রী এবং আমি সরাসরি হামলার শিকার হয়েছিলাম। আমাদেরকে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছিল।”

এদিকে পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এ অভিযোগ প্রত্যাখ্যান করে সাংবাদিকদের বলেছেন, “(পিটিআইয়ের কর্মসূচিতে) কেউ নিহত হয়েছেন— এমন কোনো সংবাদ এখনও আমরা পাইনি। তাই গুলি করে হত্যার অভিযোগ ভিত্তিহীন।”

“তবে পিটিআইয়ের কাছে যদি এ সম্পর্কিত কোনো প্রমাণ থাকে, তাহলে তারা তা আমাদের দিতে পারেন। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেবো।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST