২৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মাকে হত্যার অভি‌যো‌গে গ্রেপ্তার হওয়া ছেলে সাদের জামিন

বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গৃহবধূ উম্মে সালমা খাতুনকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার অভি‌যো‌গে র‍্যাবের হা‌তে গ্রেপ্তার হওয়া ছেলে সাদ বিন আজিজারকে জা‌মিন দি‌য়েছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বগুড়া সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবীর জামিনের আদেশ দেন। বিষয়‌টি নি‌শ্চিত করেছেন সাদের আইনজীবী উৎপল কুমার বাগচী।

তি‌নি বলেন, পুলিশের বিষদ তদন্ত এবং মূল তিনজন আসামির আদালতে ১৬৪ ধারা জবানবন্দি পর্যালোচনা করে এই হত্যার সঙ্গে সাদের কোনো সম্পৃক্ততা না থাকায় তার জামিন মঞ্জুর করা হয়েছে।

আরও পড়ুনঃ   চতুর্থ বিয়ের কথা নিয়ে তর্ক, ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

ছেলের জামিনের বিষয়ে বাবা আজিজার রহমান বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জজ আদালতে মামলা নিয়ে এসে জামিন করাতে সময় লেগেছে। ছেলের জামিনের পর এখন তার স্ত্রী হত্যার দায়ে যারা প্রকৃত দোষী তাদের বিচারের দাবি জানান তিনি।

উল্লেখ‌্য, গত ১০ নভেম্বর দুপচাঁচিয়া উপজেলায় নিজ বাড়িতে হত্যার খুন হন গৃহবধূ উম্মে সালমা খাতুন। পরে ১২ ন‌ভেম্বর র‍্যাব সংবাদ সম্মেলন করে জানায়, ছেলে সাদ বিন আজিজার তার মা উম্মে সালমাকে হত্যা করেছে। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে মূল রহস্য। পুলিশ ১৪ ন‌ভেম্বর হত্যায় জড়িত মূল আসা‌মি‌দের গ্রেপ্তার ক‌রে। এরপর ১৫ ন‌ভেম্বর বিষয়টি সাংবা‌দিক‌দের জানা‌নো হয়। হত‌্যার কারণ হি‌সে‌বে জানানো হয়, ভাড়াটিয়া মাবিয়া সুলতানাকে বাসা ছেড়ে দিতে বলায় ক্ষিপ্ত হয়ে সালমাকে হত্যার পর ডাকাতির নাটক সাজান। এ মামলায় গ্রেপ্তার তিন আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১১

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১২

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৪

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৫

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৬

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৭

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৮

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৯

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

২০

Design & Developed by: BD IT HOST