২৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আবরারকে নিয়ে চলচ্চিত্র ‘রুম নম্বর ২০১১’:মুক্তি পাচ্ছে ৩ ডিসেম্বর

অনলাইন ডেস্ক : বেদনা জাগানো এক সিনেমার নাম ‘রুম নম্বর ২০১১’। গল্পটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নিয়ে। ২০১৯ সালের ৭ অক্টোবর যাকে পিটিয়ে মেরে ফেলেছিলেন ছাত্রলীগের কর্মীরা।

বুয়েটের সেই আবরার ফাহাদকে নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদের উদ্যোগে নির্মিত হয়েছে এটি। এতে শতাধিক শিক্ষার্থী অভিনয় করেছেন।

আরও পড়ুনঃ   মৌকে দেখে পালিয়ে যান পরীমণি, আর ফেরেননি

এর আগে সিনেমাটি মুক্তির কথা শোনা গেলেও সেটি চূড়ান্ত কিছু ছিল না। অবশেষে এটি মুক্তি পাচ্ছে আগামী ৩ ডিসেম্বর। একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রিমিয়ার হবে ছবিটির। পাশাপাশি আগামী ৩০ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রিমিয়ার হবে সিনেমাটির। ‘রুম নম্বর ২০১১’ পরিচালক জিসানের প্রথম ফিকশন। এর আগে তিনি বিভিন্ন সিনেমার দৃশ্যের রিমেক করে আলোচনায় এসেছেন। এর মধ্যে আছে ‘মনপুরা’, ‘থ্রি ইডিয়ট’সহ বেশ কিছু সিনেমা।

আরও পড়ুনঃ   কেন খুশিতে ভাসছেন শ্রাবন্তী

জিসান আহমেদ গণমাধ্যমকে জানান, ‘রুম নম্বর ২০১১’ সরাসরি বায়োপিক নয়। আবরারের ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। আমরা নির্মাণের আগে তার পরিবার, বন্ধু, স্বজনদের সঙ্গে কথা বলেছি। আবরার সম্পর্কে সবকিছু জেনেই নির্মাণে হাত দিয়েছি। তবে আবরারের ঘটনাটি বুয়েটের হলেও এটির শুটিং হয়েছে জিসানের ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST