২৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৫০ কোটিতে বিক্রি হচ্ছে নাগা-শোভিতার বিয়ের ভিডিও

অনলাইন ডেস্ক : দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ডিসেম্বর শোভিতা ধূলিপালার সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়বেন নাগা। সেই বিয়ের মুহূর্ত ক্যামেরাবন্দি করে কোনো ওটিটি প্ল্যাটফর্মে দেখানোর কথা ভাবছে নাগার পরিবার। ইতোমধ্যেই তাদের কাছে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম থেকে প্রস্তাবও এসেছে বলে জানা গেছে।

সূত্রের খবর, সেই ওটিটি প্লাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে নেটফ্লিক্স। ১৯০টি দেশ থেকে স্ট্রিমিং করা যায় এই প্ল্যাটফর্মটি।

আরও পড়ুনঃ   আলিয়া-দীপিকাকে নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব!

নাগা-শোভিতার বিয়েতে বলিউড, টালিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির বড় তারকারাও উপস্থিত থাকবেন। আর সেই উদযাপনে ক্যামেরাবন্দি করে তথ্যচিত্রের আকারে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে নাগার পরিবারের।

শোনা গেছে, ৫০ কোটি টাকায় নাকি শেষমেশ নেটফ্লিক্সের কাছে বিক্রি হয়েছে নাগা-শোভিতার বিয়ের স্বত্ব! এর আগে নাগার্জুন আক্কিনেনি কথা বলে রেখেছিলেন একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে। সেই তালিকায় ছিল নেটফ্লিক্সও। পরে নেটফ্লিক্সের কাছেই বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ   হঠাৎ কেন বিয়ের সাজে অপু বিশ্বাস

নাগা চৈতন্য ও শোভিতার বিয়ে নিয়ে ইতোমধ্যেই অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। দক্ষিণী রীতি মেনেই শোভিতা ও নাগা চৈতন্যের বিয়ে হচ্ছে। ৪ ডিসেম্বরের জন্য একটু একটু করে সেজে উঠছে আক্কিনেনিদের অন্নপূর্ণা স্টুডিও, যেখানে বসবে তাদের বিয়ের আসর।

২০১৭ থেকে ২০২১ পর্যন্ত বিবাহিত ছিলেন অভিনেত্রী সামান্থা ও নাগা চৈতন্য। তার পরেই হঠাৎ ছন্দপতন। সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ করেন শোভিতা। অতঃপর বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন নাগা ও সামান্থা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST