২৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

লোহিত সাগরে পর্যটকবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৬

অনলাইন ডেস্ক : মিসরের লোহিত সাগর উপকূলে একটি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ১৬ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ এসব ভূক্তভোগী পর্যটকদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।

এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ২৮ জনকে। মঙ্গলবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মিসরীয় কর্তৃপক্ষ বলছে, লোহিত সাগরে একটি পর্যটকবাহী নৌকা ডুবে যাওয়ার পর বিদেশিসহ ১৬ জন নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পর্যটকদের মধ্যে দুজন ব্রিটিশ বলে বিবিসি জানতে পেরেছে।

আরও পড়ুনঃ   আফগানিস্তানে মন্ত্রণালয়ের ভেতর বোমা বিস্ফোরণে মন্ত্রী নিহত

অন্যদিকে ফিনল্যান্ডও নিশ্চিত করেছে, তাদের একজন নাগরিকের খোঁজ মিলছে না। এছাড়া উত্তর আফ্রিকার এই দেশটির কর্তৃপক্ষ বলছে, নিখোঁজ পর্যটকদের মধ্যে চার মিসরীয় নাগরিকও রয়েছেন।

মিসরের রেড সি প্রদেশের গভর্নরের মতে, পর্যটকবাহী নৌকাটিতে ১৩ জন ক্রুসহ ৪৪ জন যাত্রী ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে নৌকাটি থেকে বিপদ সংকেত পাঠানো হয়।

এদিকে কর্তৃপক্ষ এই ঘটনার সম্ভাব্য কোনও কারণ উল্লেখ করেনি, তবে নৌকায় থাকা লোকজনের কথা উল্লেখ করে বলা হয়েছে, একটি ঢেউ নৌকাটিকে আঘাত করে এবং এতে এটি ডুবে যায়। আবহাওয়ার পূর্বাভাসদাতারা রোববার এবং সোমবার সামুদ্রিক কার্যকলাপের বিরুদ্ধে সতর্ক করেছিলেন।

আরও পড়ুনঃ   বিক্ষোভকারী সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর করবে ইরান, আশঙ্কা পশ্চিমাদের

কর্মকর্তাদের মতে, পাঁচ দিনের ডাইভিং ভ্রমণের জন্য গত রোববার মার্সা আলমের কাছে বন্দর ছেড়েছিল সি স্টোরি নামের এই নৌযানটি।

লোহিত সাগর প্রদেশের গভর্নর মেজর জেনারেল আমর হানাফি বলেছেন, বেঁচে যাওয়া ব্যক্তিদের মার্সা আলমের দক্ষিণে ওয়াদি আল-গেমাল এলাকায় পাওয়া গেছে এবং তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন।

তিনি আরও বলেছেন, মিসরীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আল ফাতেহ এবং সামরিক বিমান নিখোঁজদের শনাক্ত করার জন্য প্রচেষ্টা আরও জোরদার করছে এবং উদ্ধারকারী দলগুলো চব্বিশ ঘণ্টা কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST