২৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত ৩টি মামলায় ৯ হাজার টাকা অর্থদন্ড

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। রবিবার (২৪ নভেম্বর) নগরীর নগরভবন হতে স্বপ্নচুড়া মার্কেটের মোড় পর্যন্ত এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

নগরভবন হতে স্বপ্নচুড়া মার্কেটের মোড় পর্যন্ত ব্যাটারী চালিত চার্জার রিক্সার লাইসেন্স নবায়ন ও বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২ (৩) ধারা ও মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ২৪ (১) ধারায় ৩টি মামলা দায়ের করে ৩ জনের নিকট হতে ৯ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।

আরও পড়ুনঃ   রাজপথের কথা না শুনলে কমিশনারের কানে গরম পানি ঢালা হবে: সাবেক ভিপি মুন্না

রানীনগর এবং তালাইমারী বৌ বাজারে মরা গরুর মাংস বিক্রির দায়ে ১জন ব্যক্তিকে আটক করে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৫ দিন স্বশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও সিএন্ডবি মোড় থেকে শিশু একাডেমির মোড় পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং আটককৃত মালামাল নগরভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়।

আরও পড়ুনঃ   কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক

অভিযানকালে সিনিয়র সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান, রাসিকের ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন, সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST