২৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই হঠাৎ ঐশ্বরিয়ার প্রশংসায় অভিষেক

অনলাইন ডেস্ক : বলিউডের শীর্ষ জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের যে বিচ্ছেদ ঘটছে, এমন গুঞ্জনে সরগরম ছিল ইন্ডাস্ট্রির অন্দরমহল। এখন সেই গুঞ্জনকে দেখানো হচ্ছে বুড়ো আঙুল! রটনাকারীদের মুখে ছাই দিয়ে স্ত্রী ঐশ্বরিয়াকে নিয়ে এক বড়সড় ইঙ্গিত দিলেন অভিষেক।

কয়েকদিন আগে অবশ্য অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ গুঞ্জনের বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন অমিতাভ। তখন অনেকটাই স্পষ্ট করেছিলেন অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কের বর্তমান অবস্থান নিয়ে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, অভিষেক-ঐশ্বরিয়ার দূরত্ব নাকি কমছে, গলছে মান-অভিমানের বরফ! ডিভোর্স গুঞ্জনের মাঝেই হঠাতই স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন জুনিয়র বচ্চন; সঙ্গে ঐশ্বরিয়াকে নিয়ে দিলেন বড় ইঙ্গিত।

কিন্তু চারদিকে তাদের বিয়ে ভাঙার খবরে যখন শোরগোল, কেন মেয়ে আরাধ্যার জন্মদিনে দেখা যায়নি অভিষেককে- এমন প্রশ্ন ছিল চর্চার কেন্দ্রে। তখনই মান-অভিমানের বরফ গলার বড় ইঙ্গিত দিলেন অভিষেক বচ্চন।

আরও পড়ুনঃ   জ্যাকুলিনের এলাহি জন্মদিন পালন সুকেশের

সম্প্রতি দ্য হিন্দু-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, ‘বাড়িতে আমি সত্যিই ভাগ্যবান যে বাইরে বেরিয়ে সিনেমা করতে পারি। কারণ আমি জানি বাড়িতে ঐশ্বরিয়া রয়েছে আরাধ্যার সঙ্গে। আর সেইজন্য আমি ওর কাছে সত্যিই কৃতজ্ঞ।’

সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায় অভিষেক বচ্চনকে দেখা গেছে অর্জুন সেন নামে এক বাবার ভূমিকায়। আর সেই প্রেক্ষিতেই সন্তানদের জীবনে মায়েদের ভূমিকা নিয়ে বলতে গিয়ে ঐশ্বরিয়াকে মন থেকে ধন্যবাদ জানালেন জুনিয়র বচ্চন।

অভিষেকের কথায়, ‘সন্তানের জন্য প্রয়োজন হলে আপনি এক পায়েও পাহাড়ে উঠতে পারবেন। আসলে মায়েরা এমনই হয়। ওরা যা পারে করতে, কেউ সেটা পারে না। বাবাদের ভালোবাসার ধরনটা একটু আলাদাই হয়। বাবারা নীরবেই কাজ করে যান। কী করে ভালোবাসা দেখাতে হয়, এটা বাবারা ভালো করে জানে না।’

আরও পড়ুনঃ   ক্যাটরিনাকে নিয়ে প্রযোজকের সঙ্গে হাতাহাতি করেছিলেন কেন সালমান

এরপর অভিষেক বচ্চন আরও বলেন, ‘আমার মাকেও দেখেছি। আমাদের জন্য অভিনয় করা বন্ধ করে দিয়েছিলেন। যখন আমি হলাম, মা আমার সঙ্গে সময় কাটানোর জন্য কাজ ছেড়ে দেন। তাই বাবাকে সবসময়ে কাছে না পাওয়ার দুঃখ থাকত না। তবে বাবা কিন্তু অন্যভাবে যত্ন নিতেন। মনে আছে, প্রতি রাতে আমরা ঘুমানোর পর আমাদের ঘরে দেখতেন।’

উল্লেখ্য, গত বছর থেকেই অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। কখনও সম্পত্তি ভাগের জেরে পারিবারিক অশান্তির কথা শোনা গেছে। আবার কখনও বা নিমরত কৌরের সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছে জুনিয়র বচ্চনের বিরুদ্ধে। মান-অভিমান এমন পর্যায়ে পৌঁছায় যে, ঐশ্বরিয়া মেয়েকে নিয়ে আলাদা থাকেন। তবে এবার বোধহয় বরফ গলেছে। তাই জনসমক্ষেই স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন অভিষেক বচ্চন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST