২৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আইপিএল ইতিহাসে এখন সবচেয়ে দামি ভারতীয় স্পিনার চাহাল

অনলাইন ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের জন্য জেদ্দায় বসেছে মেগা নিলাম। দুইদিনে মোট নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। তবে আজ তোলা হবে মাত্র ৮৪ জনকে। মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।

আজকের নিলামে প্রথমেই তোলা হয় আর্শদীপ সিংকে। ১৮ কোটি রুপিতে এই পেসারকে কিনে নিয়েছে তার পুরোনো দল পাঞ্জাব কিংস। নিলামে ভারতীয় এই পেসারের সর্বোচ্চ দাম তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাকে কিনেছে পাঞ্জাব।

আরও পড়ুনঃ   ‘ক্ষমতাপালা বদলের জন্য গণঅভ্যুত্থানে আসেনি’-রাজশাহীতে উপদেষ্টা আসিফ

দিনের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয় কাগিসো রাবাদাকে। এই প্রোটিয়াকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটানস।

দিনের তৃতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয়েছিল শ্রেয়াস আইয়ারকে। এই টপ অর্ডার ব্যাটারকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যে। শেষ পর্যন্ত ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব তাকে দলে ভেড়ায়।

১৫ কোটি ৫০ লাখ রুপিতে গুজরাট টাইটানসে গেছেন জস বাটলার। ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দিল্লিতে মিচেল স্টার্ক। গত আসরে তার মূল্য ছিল ২৪ কোটি ৭৫ লাখ রুপি। এবার তার দাম কমেছে ১৩ কোটি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ফিরতি যাত্রা শুরু, যাত্রীদের উপচে পড়া ভিড়

আইপিএলে নতুন ইতিহাস গড়লেন ঋষভ পান্ত। ভারতীয় এই উইকেটকিপার ব্যাটারকে ২৭ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। যা আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।

মোহাম্মদ শামিকে ১০ কোটি রুপিতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ৭ কোটি ৫০ লাখ রুপিতে ডেভিড মিলারকে দলে নিয়েছে লক্ষ্ণৌ। ৭ কোটি ৫০ লাখ রুপিতে ডেভিড মিলারকে দলে নিয়েছে লক্ষ্ণৌ।

১৮ কোটি রুপিতে যুবেন্দ্র চাহালকে কিনেছে পাঞ্জাব কিংস। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি স্পিনার এখন এই লেগি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST