২৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিধানসভা উপনির্বাচন : পশ্চিমবঙ্গে বিজেপির ভরাডুবি

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপির বড় ধরনের পরাজয় ঘটেছে। দুটি রাজ্য বিধানসভাসহ কয়েকটি রাজ্যে উপনির্বাচনের ভোটগণনা হয়েছে শনিবার। এর মধ্যে পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনও রয়েছে।

ভোটগণনা হয়েছে দুটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনেরও। রাজ্যটিতে আর বছর দেড়েকের মধ্যে বিধানসভা নির্বাচন। এই স্বল্প মেয়াদের জন্য ছয়জন বিধায়ক বিধানসভায় যাবেন। বিভিন্ন কারণে এই আসনগুলো ফাঁকা হয়েছিল।

অঅর এই উপনির্বাচনে ছক্কা হাঁকিয়েছে তৃণমূল। পাঁচটি আসন তাদের দখলেই ছিল। একটি আসন তারা বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। শুধু তাই নয়, জয়ের ব্যবধানও বেশ বড়।

কোচবিহারের সিতাই আসনে শাসকদলের প্রার্থী সঙ্গীতা রায় জিতেছেন এক লাখ ৩০ হাজার ১৫৬ ভোটে। উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভায় শেখ রবিউল ইসলাম হারিয়েছেন আইএসএফ প্রার্থীকে।

আরও পড়ুনঃ   এবার কানাডায় ত্রুটিপূর্ণ অবতরণের সময় ফ্লাইটে আগুন

তার জয়ের ব্যবধান এক লাখ ৩১ হাজার ৩৮৮ ভোট। একই জেলার উত্তরে নৈহাটি আসনে তৃণমূল প্রার্থী সনৎ দে জয়ী হয়েছেন ৪৯ হাজার ১৯৩ ভোটে।

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার লোকসভা আসনের অন্তর্গত মাদারিহাট বিধানসভায় এ বছরের সাধারণ নির্বাচনেও এগিয়েছিল বিজেপি। এবার তৃণমূলের জয়প্রকাশ টোপ্পো বিজেপি প্রার্থীকে হারিয়েছেন ৩০ হাজার ৩০৯ ভোটে।

তালডাংরার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু ৩৪ হাজার ৮২ ভোটে জয় লাভ করেছেন। আর মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা ৩৩ হাজার ৯৯৬ ভোটে জয়ী হয়েছেন।

আরও পড়ুনঃ   আসাদকে উৎখাতের এক সপ্তাহ পর স্কুল খুলল সিরিয়ায়

উপনির্বাচনের ফল নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে মমতা লিখেছেন, “আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয় ভাবে কাজ করার উৎসাহ দেবে।”

রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী বলেন, “২০২১ ও ২০২৪ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে উচ্চগ্রামে লড়াই করেছিল বিজেপি। সেই ভোটে হারার পর ধীরে ধীরে অনেক বিজেপি কর্মী-সমর্থক বসে গিয়েছিলেন। তাদের একাংশের ভোট এবার তৃণমূল পেয়েছে। দুটি দলের মধ্যে আদর্শগত ফারাক বিরাট কিছু নেই। তাই শিবির বদলাতে সমস্যা হয়নি। একটা সময় তৃণমূলকে রুখতে বামেদের ভোট বিজেপিতে গিয়েছিল। এবার বিজেপির ভোট তৃণমূলে যাচ্ছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST