২২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন তিশা

অনলাইন ডেস্ক : সাংবাদিক পরিচয়ধারী এক যুবক আপত্তিকর ভিডিও লুকিয়ে ধারণ করেছেন- এমন অভিযোগ তুলেছেন অভিনেত্রী তাসনুভা তিশা। সম্প্রতি নবাবগঞ্জের দোহারে একটি জমিদার বাড়িতে শুটিং চলাকালীন সময়ে ঘটে এমন বিপত্তি, সেখানে ‘প্রেমিক যুগল’ শিরোনামের নাটকের শুটিং চলছিল।

ওই ভিডিওগুলো ‘কাউসার কিংডম’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। এরপর বুধবার রাতে একটি পোস্টে ওই যুবকের ছবিসহ ‘কাউসার কিংডম’ নামক পেজের স্ক্রিনশট শেয়ার করে তার পরিচয় জানতে চান তিশা। পোস্টে তিনি লিখেন, ‘দয়া করে কেউ এই লোকটাকে চিনে থাকলে তার বিস্তারিত জানান। আমি লাইভে আসছি ১০ মিনিটের মধ্যে, অসম্ভব বাজে ঘটনা ঘটেছে।’ পরে ফেসবুক লাইভে এসে অভিযোগ তোলেন, শুটিং সেটে ওই যুবক লুকিয়ে তাদের আপত্তিকর ভিডিও ধারণ করেছে এবং তা সামাজিক মাধ্যমে পোস্ট করেছে।

আরও পড়ুনঃ   বিয়ের পরেও স্বামীর পদবী ব্যবহার করেন না অপরাজিতা

লাইভে তিশা বলেন, ‘শুটিং সেটে আমরা যারা অভিনেতা-অভিনেত্রী, আমাদের ল্যাপেল পরার আলাদা কোনো জায়গা থাকে না। নিজেদের মতো করে পরতে হয়। আমি খোলা মাঠে শুটিং করছিলাম। সামনে সাংবাদিকরা ছিলেন। ভেবেছিলাম, সাংবাদিক ভাইয়েরা কখনো এমন কাজ করবেন না। তাই আমার মতো করে ল্যাপেল পরছিলাম। সেই ভিডিও সে ধারণ করে ‘কাউসার কিংডম’ নামে এক পেজে আপলোড করেন। কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এ ধরনের কাজ করে! এ ধরনের কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের সাংবাদিক বলে দাবি করেন, কিন্তু তারা আসলে সাংবাদিক নয়। একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। তিনি কোনো শুটিং স্পটের আশপাশে যেন কখনো না আসেন। তাকে বয়কট করা উচিত।’

আরও পড়ুনঃ   তোমাকে হারানোর কষ্টটা আজও প্রথম দিনের মতোই : পূজা চেরি

এ সময় তিশা সাংবাদিকদের সহায়তা কামনা করেন, যাতে এই ব্যক্তিকে মিডিয়া বা শুটিং স্পট থেকে বয়কট করা যায়। এ ছাড়া, তিশা জানান, কাউসারের পেজে শুধু তার নয়, আরও অনেক অভিনেত্রীর আপত্তিকর ভিডিও রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১০

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১১

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১২

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৪

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৫

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৬

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১৭

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৮

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১৯

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST