২২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

যেভাবে মাথা ঠান্ডা রেখে সংসারী হতে হয়, জানালেন শ্রীময়ী

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় শ্রীময়ী চট্টরাজ মল্লিক। জীবনের কিছু মুহূর্ত তুলে ধরে তিনি ট্রল হয়েছেন অনেকবার। তবে এসব নিয়ে তেমন একটা ভাবেন না। বরং, ভক্ত-অনুরাগীদের সঙ্গে মনের কথা ভাগ করে নিয়েছেন। কন্যা কৃষভিকে নিয়ে এখন তার সময় কাটছে। এর মাঝে মা-বাবার জীবনের বিশেষ দিনের স্মৃতি অনুরাগীদের মাঝে ভাগ করে নিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন শ্রীময়ী। যেখানে তার বাবা-মায়ের ৪২তম বিবাহ বার্ষিকীতে সম্পর্ক নিয়ে শ্রীময়ী বলেন, ‘তার চোখে শ্রেষ্ঠ উদাহরণ বাবা-মা। কেউ বয়সের পার্থক্য করেছেন, কেউবা আবার সম্পর্কের সমীকরণ।’

অভিনেত্রী লিখেছেন, ‘আমার মা-বাবারও বয়সের পার্থক্য প্রায় ১০ বছর। দীর্ঘ ৪২ বছর তারা একসঙ্গে বিবাহিত জীবন পার করেছেন। খারাপ-ভালো সব মুহূর্ত কাটিয়েছেন। আমি কখনও দেখিনি তাদের মধ্যে চূড়ান্ত অশান্তি, একে অন্যের প্রতি অসম্মান, কখনও শুনিনি মা-বাবাকে অকথ্য ভাষায় কথা বলা।’

আরও পড়ুনঃ   বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন, জানালেন মোনালিসা

শ্রীময়ী বলেন, ‘আমরা শৈশবটা শৈশবের মতো করেই কাটিয়েছি। আমার মা হয়ত কোনও অফিসে চাকরি করেননি, কিন্তু বাড়ির যে চাকরিটা পালন করেছে তার জন্যই বোধহয় আমার, দিদির, আমার দিদির মেয়েরা, এমনকি এখন আমার মেয়েও আদরে-যত্নে বড় হচ্ছে। বাবা অফিস থেকে এসে কী খাবে, আমাদের কোনটা দরকার, কোন টিচার দরকার, কোন খাবারটা মুখের কাছে তুলে দেওয়া দরকার।’

শ্রীময়ীর কথায়, ‘জ্বর হলে সারারাত জেগে বসে থাকা, জলপট্টি দেওয়া, আমাকে স্কুলে নিয়ে যাওয়া, টিউশনে নিয়ে যাওয়া, দিদিকে স্কুলে নিয়ে যাওয়া, টিউশনে নিয়ে যাওয়া, আমাকে একটা সময় পর্যন্ত শুটিংয়ে পৌঁছে ঘণ্টার পর ঘণ্টা বাইরে অপেক্ষা করে থাকা, এগুলো সব মায়ের অবদান।’

আরও পড়ুনঃ   নিজেকে বড্ড একা লাগে, এতিম লাগে : পরীমণি

অভিনেত্রী বলেন, ‘মা হওয়ায় মনের জোরও তিনি পেয়েছেন পরিবারের থেকেই। তাই তিনি খুবই গর্বিত এমন পরিবার পেয়ে। আমার মা-বাবা জাঁকজমকে বিশ্বাস করেন না। কোনও আড়ম্বরে বিশ্বাস নেই তাঁদের। শুধু সকলে মিলে একসঙ্গে হয়ে কাজ করবেন এটাই চান তারা।’

পরিবারের সকলের একসঙ্গে ছবি ভাগ করে তিনি লিখেছেন, এভাবেই যেন সকলে মিলে একসঙ্গে দিন কাটে। সারাজীবন তাদের বটগাছের মতো আগলে রাখেন মানুষগুলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST