২২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

এত বছর মিছিলে লোক খুঁজে পাইনি, এখন মঞ্চেই জায়গা পাওয়া যায় না

নাটোর প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সাড়ে ১৫ বছর বিএনপির মিছিলে লোক খুঁজে পাইনি। আর এখন এত বিএনপি হয়েছে যে মঞ্চেই জায়গা পাওয়া যায় না। আমি বলতে চাই, যারা আওয়ামী লীগের লোকের সঙ্গে হাত মিলিয়ে বিএনপির ওপর হামলা করেছে, যারা তাদেরকে দলে নিয়ে আসবে সেসব নেতার বিরুদ্ধে ব্যবস্থা আগে নেওয়া হবে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নাটোরের তেবাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ বাংলাদেশকে শেষ করে দিয়েছে। আমাদের ওপর এত জুলুম করেছে তাও আমরা পালিয়ে যাইনি। কিন্তু শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়ে গেছে।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ৫ তারিখের পর থেকে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা এসব ইন্ধন দিচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সকল রাজনৈতিক দলের ঐক্যের বিকল্প নেই।

আরও পড়ুনঃ   সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

তিনি আরও বলেন, দেশ‌ এখন সঠিকভাবে চলছে না। ঢাকার রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এই সরকারের মধ্যে এখনো আওয়ামী লীগের লোক রয়েছে। জুডিশিয়ারিতে এখনো সেই সকল বিচারকরা রয়েছেন যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা রায় দিয়েছেন। তারা এখনো বহাল তবিয়তে আছেন। তাদেরকে অতিসত্বর সরিয়ে নতুন লোকদেরকে সেখানে বসানো উচিত। আর নির্বাচিত জবাবদিহিমূলক সরকার না থাকলে দেশ সঠিকভাবে চলতে পারে না। বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে গেছে। তাই আমরা অতিসত্বর নির্বাচন দেওয়ার দাবি জানাই।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা নাটোরে বিএনপির সিনিয়র নেতাকর্মীদের মারতে মারতে মরে গেছে মনে করে রেখে যেত। বিগত দিনে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নাটোরের প্রাণ ফ্যাক্টরিতে লুটপাট করে খেয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসী এমপি (শফিকুল ইসলাম শিমুল)। নাটোরের মাটিতে আর কোনো সন্ত্রাসী বাহিনী তৈরি হতে দেব না। নাটোর শহরের কান্দিভিটুয়ার সন্ত্রাসী, অবৈধ এমপি শিমুলের বিচার নাটোরের মাটিতেই করব। বিএনপির কোনো নেতাকর্মীও যদি নিরীহ মানুষের বাড়ি-পুকুর দখল করে তাদেরও প্রতিহত করা হবে।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST