৩০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

বেশিরভাগ সময় শাড়ি পরেই থাকি : জেফার

অনলাইন ডেস্ক : ঈদে চরকিতে মুক্তি পেতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ ওয়েব ফিল্ম। যেখানে চঞ্চল চৌধুরীর সঙ্গে চমক হিসেবে হাজির হবেন সঙ্গীতশিল্পী জেফার রহমান। ভিন্ন ধারার গান ও ফ্যাশন স্টেটমেন্টের জন্য সব সময় নজর কেড়েছেন তিনি। এই ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবারের মত অভিনয়ে আসছেন জেফার।

বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই সংগীতশিল্পী। প্রথবারের মতো অভিনয় অভিজ্ঞতা নিয়ে জেফার বলেন, একজন সঙ্গীতশিল্পী হিসেবে আগেও পর্দায় হাজির হয়েছি। কিন্তু মনোগামী সিনেমা কাজের অভিজ্ঞতা একদম ভিন্ন। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের, একই সঙ্গে চ্যালেঞ্জিং।

তিনি আরও বলেন, মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমায় অভিনয় করতে পারা এবং সহ-অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীকে পাওয়া আমার জন্য কিছুটা চাপের ছিল। কিন্তু উনারা এতো উদার ছিলেন ও সহযোগিতা করেছেন কাজটা আমার জন্য ব্যাপক রোমাঞ্চকর হয়েছে।

আরও পড়ুনঃ   একসঙ্গে ১০ জনকে চুমু, তিক্ত অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

এদিকে সম্প্রতি জেফারকে নিয়ে একটি জাতীয় দৈনিকে ‘ঈদে শাড়ি পরবেন জেফার’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বিষয়টিকে বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন এই সংগীতশিল্পী।


তিনি জানান, ছোটবেলা থেকেই শাড়ি ভীষণ রকম পছন্দ, কিন্তু খুব বেশি পরা হতো না। তবে এখন নিয়মিতই শড়ি পরা হয়। জেফার বলেন, ‘আমি সবকিছু ইতিবাচকভাবেই দেখার চেষ্টা করি। গণমাধ্যমের প্রতিবেদনে শিরোনামের বিষয়টা তো আর আমাদের হাতে থাকে না। বিষয়টি আমি দেখেছি।’

শাড়ি পরা প্রসঙ্গে ‘ঝুমকা’ খ্যাত এই গায়িকা আরও বলেন, ‘ছোটবেলা থেকেই আমি শাড়ি ভীষণ রকম পছন্দের। কিন্তু আমি যেহেতু মিউজিশিয়ান, নিয়মিত শো করি সেজন্য ওয়েস্টার্ন পোশাকটা আমার জন্য বেশ আরামদায়ক এবং আমি সেটাতে অভ্যস্ত হয়ে গেছি। তবে শাড়ি যে একদমই পরি না, বিষয়টা এরকম না। বিশেষ দিবসগুলোতে আমি শাড়ি পরতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। আর সবচেয়ে মজার বিষয় হলো, ‘মনোগামী’তে কাজ করতে গিয়ে শাড়িতেই বেশি কমফোর্টেবল হয়ে গেছি। এখন বেশিরভাগ সময় আমি শাড়িই পরে থাকি। শুধুমাত্র শোয়ের সময় ছাড়া।’

আরও পড়ুনঃ   ১২ কোটির পতিতালয় থেকে ১৪৫ কোটির শিশমহল সেট বানিয়েছেন বানসালি

জেফার রহমান বাংলাদেশের প্রথম ইউটিউব বেইজড মিউজিশিয়ান। তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত মুখ তবে সেটা সংগীতশিল্পী হিসেবে। এর বাইরে তিনি নিজেই গান লিখেন, সুর করেন। এছাড়াও তার আর একটি পরিচয় তিনি একজন প্রযোজকও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST