২১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ব্রাজিল-আর্জেন্টিনা কবে বিশ্বকাপ জিতবে? যা বলছে চ্যাটজিপিটি

অনলাইন ডেস্ক : তথ্য সংগ্রহ, উপাত্ত বিশ্লেষণ আর বিভিন্ন সম্ভাব্যতা বিচারে চ্যাট জিপিটি এখন আস্থার নাম। সেই আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্সের কাছেই প্রশ্ন ছিল ব্রাজিল বিষয়ে। বর্তমানে খুব একটা ছন্দে নেই ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বেশি শিরোপাধারী দলটি। বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে ড্র করে লাতিন অঞ্চলের ৫ম স্থানে নেমেছে তারা। এমন অবস্থায়, নিজ দেশের সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনতে হয়েছে তাদের।

কিন্তু, ব্রাজিলের ফুটবল নিয়ে চ্যাটজিপিটি রীতিমতো আশার আলোই জ্বালিয়েছে বলা চলে। জানতে চাওয়া হয়েছিল, পরের ৫ বিশ্বকাপ কে জিতবে। আর তাতেই এই কৃত্রিম বুদ্ধিমত্তার উত্তর, ২০৩০ সালে বিশ্বকাপ ঘরে তুলবে ব্রাজিল। যার অর্থ, বহুল আরাধ্য ‘হেক্সা’ পূরণে সেলেসাওদের অপেক্ষা করতে হবে আর ৬ বছর।

পরের বিশ্বকাপটা ঘরে তুলবে ফ্রান্স। আর ২০৩৪ সালে আরও একবার এশিয়া মহাদেশে এসে বিশ্বকাপ জেতার স্বাদ পাবে আর্জেন্টিনা। ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলের ক্ষেত্রেই চ্যাটজিপিটি বিশ্বাস করে, তরুণ প্রজন্ম এসে দুই দলের চিত্র বদলে দেবে।

আরও পড়ুনঃ   “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫” উপলক্ষে রাকাব-এর বিভিন্ন কর্মসূচি

প্রশ্নে চ্যাটজিপিটির উত্তর
২০৩৮ সালে ইংল্যান্ডের ওপর বাজি রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তা। বুকায়ো সাকা এবং জ্যুড বেলিংহাম আরও পরিণত হয়ে ইংলিশদের হাতে বিশ্বকাপ এনে দেবে বলে মনে করছি চ্যাট জিপিটি। আর ২০৩৮ সালে এসে নিজেদের ৫ম বিশ্বকাপ পাবে জার্মানি।

কতটা বিশ্বাসযোগ্য চ্যাট জিপিটির উত্তর?
প্রশ্ন আসতেই পারে, চ্যাট জিপিটির এই ভবিষ্যদ্বাবাণী কতটা বিশ্বস্ত। এই প্রশ্নেও হয়ত আশাবাদী হবেন ব্রাজিলের সমর্থকরা। ম্যাসিভ মাল্টিটাস্ক ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিংয়ের মতে, চ্যাটজিপিটি ৮৮ দশমিক ৭ শতাংশ ক্ষেত্রে সঠিক তথ্য দিতে সক্ষম। আর খেলাধুলার ক্ষেত্রে তাদের সম্ভাব্যতার সাফল্যও বেশ বলার মতোই।

আরও পড়ুনঃ   ঝলমলিয়া পশুর হাটে অনিয়মের অভিযোগ ক্রেতা ও বিক্রেতার

টুলিফাই ডট এআই তিনটি ভিন্ন ভিন্ন খেলায় ফলাফল নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছিল চলতি বছরের মাঝামাঝি সময়ে। সেখানে লিভারপুল বনাম টটেনহ্যাম ম্যাচে সঠিক প্রেডিকশন দিয়েছিল চ্যাটজিপিটি। এসি মিলান ও জুভেন্টাস ম্যাচে আংশিক এবং একটি বাস্কেটবল ম্যাচে ভুল অনুমান করেছিল এই কৃত্রিম বুদ্ধিমত্তা। একই রকমের আরেকটি ফলাফল প্রকাশ পায় গেল মাসেই।

যেখানে ওএলবিজি নামের এক প্রতিষ্ঠান দুটি ভিন্ন ভিন্ন এআই টুলস ব্যবহার করে ইংলিশ প্রিমিয়ার লিগের ফলাফল পর্যবেক্ষণ করেছিল। সেখানে ১১০ ম্যাচের মধ্যে ৬১ ম্যাচে সঠিক ফল অনুমান করে চ্যাটজিপিটি। যার অর্থ, প্রায় ৫৫ শতাংশ ম্যাচে সঠিক অনুমান করেছিল তারা। সব হিসেব টেনে তাই চ্যাটজিপিটির অনুমান উড়িয়ে দেয়া একেবারেই সহজ নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST