২১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রতারণার দায়ে যুক্তরাষ্ট্রের আদালতে অভিযুক্ত গৌতম আদানি

অনলাইন ডেস্ক : ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। এতে তাকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়া এবং যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের জন্য তা গোপন করার দায়ে অভিযুক্ত করা হয়েছে।

মূলত উৎকোচ স্কিমের মাধ্যমে পরিচালিত হয়ে নিজের দেশে বিশাল এক সৌর শক্তির প্রকল্পে বিনিয়োগকারীদের সঙ্গে আদানি প্রতারণা করেছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও ভয়েস অব আমেরিকা।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (২০ নভেম্বর) নিউইয়র্কের একটি আদালতে ভারতের অন্যতম ধনী এই ব্যক্তির বিরুদ্ধে এসব ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়। ৬২ বছর বয়সী আদানির ব্যবসা বর্তমানে বন্দর এবং বিমানবন্দর থেকে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি পর্যন্ত বিস্তৃত।

অভিযোগে প্রসিকিউটররা জানিয়েছেন, গৌতম আদানি এবং অন্যান্য সিনিয়র এক্সিকিউটিভরা তার পুনর্নবীকরণযোগ্য জ্বালানি কোম্পানির জন্য চুক্তি নিশ্চিত করতে ভারতীয় কর্মকর্তাদের অর্থপ্রদানে সম্মত হয়েছেন যা ২০ বছরে ২ বিলিয়ন ডলারের বেশি লাভ করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ   উত্তরা মেইল চালুর দাবিতে রাজশাহীতে স্মারকলিপি প্রদান

আদানি গ্রুপ অবশ্য তাৎক্ষণিকভাবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে জবাব দেয়নি বলে জানিয়েছে বিবিসি।

সংবাদমাধ্যম বলছে, নিরাপত্তা সংক্রান্ত জালিয়াতি এবং নিরাপত্তা ও ওয়াইয়ার জালিয়াতির বিষয়ে ষড়যন্ত্র করার অভিযোগে ৬২ বছর বয়সী গৌতম আদানির অভিযুক্ত হওয়ার কথাটি বুধবার প্রকাশ করা হয়।

তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি সেই সব বিনিয়োগকারীকে প্রতারিত করেছেন যারা একটি প্রকল্পে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। তিনি তাদের তার এই পরিকল্পনার কথা জানাননি যে ভারতীয় কর্মকর্তাদের তিনি ২৫ কোটিরও অধিক ডলার ঘুষ দিয়ে সৌর শক্তি সরবরাহের এই লাভজনক কন্ট্রাক্টটি পান।

আদানির ব্যবসা এবং প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত আরও বহু লোকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ   সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হচ্ছে আজ

উপ-সহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেন, এই অভিযোগে বলা হয়েছে তারা “যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ব্যবহার করে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রব্যাপী ওই বিশাল জ্বালানি শক্তির কন্ট্রাক্ট গ্রহণ ও অর্থায়ন” করতে চেয়েছিলেন।

আদালতের অনলাইন রেকর্ডে আদানির পক্ষের আইনজীবীদের তালিকা প্রকাশ করা হয়নি। তার কোম্পানি দ্য আদানি গ্রুপের নামে পাঠানো একটি ই-মেইল বার্তায় মন্তব্য চাওয়া হয়েছে।

গৌতম আদানি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ঘনিষ্ঠ বলে মনে করা হয়। ১৯৯০’এর দশকে কয়লার ব্যবসার মাধ্যমে তিনি নিজের ভাগ্য গড়ে তোলেন। পরে আদানি গ্রুপ প্রতিরক্ষার সরঞ্জাম থেকে শুরু করে রাস্তা নির্মাণ এমনকি ভোজ্য তেল বিক্রিসহ ব্যবসার বিভিন্ন দিকে সম্পৃক্ত হয়েছে।

বর্তমানে তাদের ব্যবসা বন্দর এবং বিমানবন্দর থেকে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি পর্যন্ত বিস্তৃত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

১০

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১১

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১২

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১৩

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৪

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১৫

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৬

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST