২১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইউক্রেনে প্রথমবার আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়ল রাশিয়া

অনলাইন ডেস্ক : ইউক্রেনকে লক্ষ্য করে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোরে মিসাইলটি ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, মিসাইলটি ছোড়া হয়েছে রাশিয়ার আসট্রাখান থেকে। ভোলোগোরোদের দক্ষিণ-পূর্ব দিকের এই অঞ্চলটি কাস্পিয়ান সাগরের পাশে অবস্থিত।

দেশটির বিমানবাহিনী আরও জানিয়েছে রাশিয়া তাদের দানিপ্রো অঞ্চলের ‘দোকানপাট এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে’ ভোররাতে এই হামলা চালায়। তবে এতে তাদের অবকাঠামো কেমন ক্ষতিগ্রস্থ হয়েছে; সে বিষয়টি স্পষ্ট করেনি তারা। এছাড়া শক্তিশালী এই আন্তঃমহাদেশীয় মিসাইলটি আটকানো হয়েছে কিনা সেটিও জানায়নি তারা। তবে রাশিয়ার ছোড়া ছয়টি কেএইচ-১০১ ক্রুজ মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। যদিও তাদের এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ   সংস্কারের জন্য মাসের পর মাস প্রয়োজন হয় না: গয়েশ্বর

আন্তঃমহাদেশীয় মিসাইলগুলোর রেঞ্জ বা দূরত্ব কয়েক হাজার কিলোমিটার হতে পারে। এই মিসাইলটি বিস্ফোরক ছাড়াও পারমাণবিক অস্ত্রও বহন করতে পারে।

রাশিয়ার ক্রুস্ক অঞ্চলকে লক্ষ্য করে গত দুইদিনে যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাজ্যের দূরপাল্লার মিসাইল ছুড়েছে ইউক্রেন। এই হামলার পরপরই ইউক্রেনকে লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছুড়ল মস্কো।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় তিন বছরে পা দিতে যাওয়া এ যুদ্ধ গত কয়েক মাস ধরে অনেকটা আড়ালে ছিল। তবে রাশিয়া হঠাৎ করে আবারও দ্রুত সময়ের মধ্যে ইউক্রেনের বিশাল একটি অংশ দখল করে নিয়েছে। এরপরই রাশিয়ায় মার্কিন ও ব্রিটিশ দূরপাল্লার মিসাইল ছুড়েছে ইউক্রেন।

আরও পড়ুনঃ   ১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চেষ্টা করবেন। ফলে দুই পক্ষ শেষ মুহূর্তে নিজ নিজ অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST