২০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সুযোগ পেলে অবশ্যই শাকিবের সঙ্গে ছবি করব : তাসনুভা তিশা

অনলাইন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। একের পর এক বিভিন্ন নাটকে অভিনয় করে দর্শকের বেশ সাড়া পাচ্ছেন অভিনেত্রী। বেশ কয়েকটি প্রেমের গল্পের নাটক করে আলোচনায় তিনি।

সম্প্রতিই একটি নতুন নাটক মুক্তি পেয়েছে তিশার। গত সোমবার রাতে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। বাপ্পি খান পরিচালিত সেই নাটকের নাম ‘প্রেমিক যুগল’। যেখানে তিশার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা আরশ খান।

প্রায় নাটকেই আরশ খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে দেখা যায় তিশাকে। তাতে দর্শকের ব্যাপক সারাও মেলে। সব মিলিয়ে নিজের কাজ প্রসঙ্গে বরাবরের মতো গণমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেত্রী। সেখানে জানালেন, সুযোগ পেলে শাকিব খানের সঙ্গেও জুটি বাঁধবেন তিনি!

আরও পড়ুনঃ   প্রবীণ শায়খুল হাদিস আহমদুল্লাহর ইন্তেকাল

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কাজ নিয়ে আলোচনা করেন তিশা। কখনও বড় পর্দায় আসবেন কি না, এমন প্রসঙ্গে তিশা বলেন, ‘সিনেমা নিয়ে কিছু বলতেই চাই না।’ তবে মেগাস্টার শাকিব খানকে প্রশংসায় ভাসিয়ে তিশা বলেন, ‘সিনেমা যদি করতে হয়, তাহলে শাকিব খানের সঙ্গেই করব। আসলে শাকিবিয়ান বা তার ফ্যান অনেক। আমি নিজেও শাকিব খানের ফ্যান। এত সুন্দর, এত হ্যান্ডসাম একজন হিরো, এবং তিনি নিজেকে যেভাবে ডে বাই ডে, যে জায়গায় আছে এখন, এটা আসলে ‘হ্যাটস অফ টু হিম’।’

আরও পড়ুনঃ   বাংলাদেশে ঝড় তুলে আইপিএলে ডাক পেলেন ৬ ফুট ৮ ইঞ্চির পেসার

শাকিবের নায়িকা হওয়া প্রসঙ্গে তিশা আরও বলেন, ‘আমি নায়িকা হওয়ার জন্য তার পাশে দাঁড়ালে আমার কি লাগবে জানিনা। তবুও দুঃসাহস করি, যদি শাকিবের সঙ্গে সিনেমা করার সুযোগ আসে, আমি অবশ্যই করব।’

এদিকে গেল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেগাস্টার শাকিব খানের ‘দরদ’। এদিন থেকে একযোগে বাংলাদেশ, আমেরিকা, মালদ্বীপসহ বিভিন্ন দেশে চলছে ছবিটি। সে থেকে আলোচনায় ছবিটিতে শাকিবের অ্যাকশন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১১

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১২

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৩

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৪

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৫

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৬

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৭

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৮

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৯

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST