২০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় বিএনপি নেতাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের আলোচিত আন্দিয়ার এলাকার ১৩ একর দিঘি ইজারা নেওয়া বিএনপি নেতা নিজেই ইজারার বিষয় জানেন না। তাঁকে ইজারা গ্রহীতা দেখিয়ে দুই পক্ষ সংঘর্ষ ও মামলায় জড়িয়ে পড়েছেন। দলের ভাবমুর্তি ক্ষুন্ন করে একটি প্রতারক চক্র নিজেদের জামায়াত ও বিএনপির নেতা পরিচয় দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়। বিএনপির স্থানীয় নেতারা আজ বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানিয়েছেন। দলের মাড়িয়া ইউনিয়ন শাখার আমির জানিয়েছেন জামায়াতের এক ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক পরিচয় দেওয়া গোলাম মোস্তফা কোনো পদে নেই। গোলাম মোস্তফাকে ঢাকা থেকে আমদানি করে জামায়াত নেতা বানানো হয়েছে বলে অভিযোগ করেন।
সন্ধ্যায় বাগমারা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে গোয়ালাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকন বলেন, বিগত সময়ে প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতারা দুলালিপাড়া এলাকার ১৩ একর জমিসহ দিঘি দখল করে রেখেছিলেন। অথচ গত ২০১৪ সালে ওই দিঘিসহ জায়গাটি ইজারা নিয়েছিলেন গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুনসুর রহমান। তাঁর ইজারা নেওয়া জায়গাটি দখলে রেখেছিলেন আওয়ামী লীগের নেতারা। এর মূলে রয়েছেন দখলদার আক্কাছ আলী ও আবদুর রউফ। তবে আবদুর রউফ জানান, বিএনপির সদস্য সচিব কামাল হোসেন এর সঙ্গে জড়িত নন, তাঁর ইমেজ নষ্ট করার জন্য এমন করা হয়েছে।
রাজনীতিক পট পরিবর্তনের পর অবৈধ দখলদারেরা জায়গাটির দখল ছেড়ে দেন। এসময় পুকুরের নিয়ন্ত্রণ আগের ইজারাদারের নিয়ন্ত্রণে চলে আসে। বড় বিহানালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মাহমুদুর রহমান, জামায়াত নেতা গোলাম মোস্তফা পুকুরটি আওয়ামী লীগ নেতা আক্কাছ আলী কাছ থেকে ইজারা দিয়েছেন বলে প্রচার করে স্থানীয় একটি চক্র তা দখলে গেলে গত ৪ নভেম্বর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১০জন আহত হন। এই ঘটনায় পাল্টা পাল্টি মামলারও ঘটনা ঘটে।
এদিকে গতকাল মঙ্গলবার গোলাম মোস্তফা নিজেকে মাড়িয়া ইউনিয়ন জামায়াতের এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও পুকুরের ইজারাদার পরিচয় দিয়ে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে অভিযোগ করেন, উপজেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করা হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব কামাল হোসেনের প্ররোচনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
আজ সাংবাদিক সম্মেলনে ইজারা প্রহীতা বড় বিহানালী ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মাহমুদুর রহমান ওরফে মিলন বলেন, তাঁকে ওই পুকুরের ইজারা গ্রহীতা হিসেবে উল্লেখ করা হচ্ছে। তাঁর নামও ব্যবহার করে বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রকাশ করা হয়েছে। অথচ তিনি জানেন না তিনি পুকুরটি ইজারা নিয়েছেন। জায়গাটি দখলে নেওয়ার জন্য একটি প্রতারক চক্র নিজেদের ভূয়া জামায়াত ও বিএনপির নেতা পরিচয় দিচ্ছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাঁরা অভিযোগ করেন, ফ্যাসিবাদের একটি চক্রের মদদের এসব অপপ্রচার করা হচ্ছে।
পুকুরের ইজারাদারের একজন গোলাম মোস্তফা নিজেকে মায়িড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক পরিচয় দিয়েছেন। তিনি ও বড় বিহানালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আরও এক ব্যক্তি পুকুরটি ইজারা নিয়েছেন বলে দাবি করেন। তবে মাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলাম বলেন, গোলাম মোস্তফা দলের ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক নন। তাঁর সাংবাদিক সম্মেলনের বিষয়টি জানেন না বলে জানান। গোলাম মোস্তফা ঢাকায় থাকতেন, গত ৫ আগস্টের পর তিনি এলাকায় আসেন।
সাংবাদিক সম্মেলনে বিএনপি নেতারা বলেন, বিএনপির উপজেলা শাখার সদস্য সচিবের সম্মান হানি করার জন্য এমন নাটক সাজানো হচ্ছে। একেক সময় হেলমেট বাহিনী আবার হাতুড়ি বাহিনী উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হচ্ছে। এতে শুধু দলই নেই, এলাকারও ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়খ কমিটির সদস্য ইউসুফ আলী, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, বিএনপি নেতা ইয়ামিন আলী, বকুল সরদার প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST