১৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় নগরভবনে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার দপ্তরকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির আহবায়ক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাসিকের ২ ও ৩নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর প্রকৌশলী মোঃ বাদশা মিয়া।

সভায় রাজশাহী মহানগরীর প্রধান প্রধান নর্দমার কাদামাটি পরিস্কার সম্পর্কে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জানানো হয়। কমিটির আহবায়ক সভায় জানান, রাজশাহী মহানগরীর পরিচছন্নতার যে সুনাম তা অক্ষুন্ন রাখতে সকল প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। নগরীর কোর্ট স্টেশন এলাকায় এসটিএস নির্মাণ বিষয়ে আলোচনা করা হয়। নগরীর ৮টি মুল ড্রেনের কাদামাটি অপসারণে দুই মাসের কর্মসূচি গ্রহণ করতে একটি মনিটরিং টিম গঠণের আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। নগরীর দীর্ঘদিন ড্রেনে জমে থাকা কাদামাটি অপসারণে এক্সাভেটর মেশিন ব্যবহার ও প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োজিত করে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে সভায় জানানো হয়। এছাড়াও সভায় রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ   সুপার ফোরে যেতে বাংলাদেশকে যা যা করতে হবে

সভায় কমিটির সদস্য প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক ১ ও ৪নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর মোঃ সানাউল্লাহ, কমিটির সদস্য সচিব প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, সহকারী প্রকৌশলী মোঃ সাহেদুজ্জামান জীবন, সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক তুহিন, মশক কর্মকর্তা (মনিটরিং) জুবায়ের হোসেন মুন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   বড় জয়ের পরও বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসায় থিকশানা

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST