৩০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

আইপিএলে বিরল রেকর্ড রাসেলের

অনলাইন ডেস্ক : আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে বেশ বিপর্যয়ে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স। যখন দলটি বড় পুঁজি পাওয়া নিয়ে শঙ্কায়, তখন আন্দ্রে রাসেল ক্রিজে নেমে বিধ্বংসী ইনিংসে দলীয় রান দুইশ পেরিয়ে দেন। ২৫ বলে ৬৪ রানের পাশাপাশি, দুই উইকেট শিকার করেন এই তারকা অলরাউন্ডার। পরের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও, দুই উইকেট নিয়ে তিনি বিরল এক রেকর্ড গড়ে ফেলেছেন।

বিশ্বের দ্বিতীয় কোনো ক্রিকেটার হিসেবে আইপিএলের ইতিহাসে দুর্দান্ত এক ডুয়েলের অধিকারী হয়েছেন রাসেল। তবে এর আগে আর কোনও বিদেশি ক্রিকেটার ওই কৃতিত্ব অর্জন করতে পারেননি। ঘরের মাঠ চিন্নাস্বামীতে বেঙ্গালুরু আগে ব্যাটিং করে কলকাতার বিপক্ষে। তাদের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ের সুযোগ হয়নি রাসেলের। তবে তিনি ম্যাচে ৪ ওভার বল করে ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। দারুণ এই বোলিংয়ের কল্যাণে অনবদ্য এক ব্যক্তিগত মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ক্যারিবীয় তারকা।

আরও পড়ুনঃ   বোর্ডের সনদ, নম্বরপত্র ম্যানুয়ালি যাচাই ও সত্যায়ন বন্ধের নির্দেশ

আইপিএলে দুই হাজার রানের পাশাপাশি তিনি ১০০ উইকেট পেয়েছেন। তার আগে কেবল একজনের বিরল এই কীর্তিতে নাম রয়েছে। ২০০০ রান ও ১০০ উইকেট নেওয়ার প্রথম রেকর্ড গড়েছিলেন কেবল রবীন্দ্র জাদেজা। ভারতীয় এই অলরাউন্ডার এখন আইপিএলের ১৭৫ ইনিংসে ব্যাট করে তুলেছেন ২৭২৪ রান। একইসঙ্গে ১৯৯ ইনিংসে বল করে শিকার করেছেন ১৫২ উইকেট।

জাদেজার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এমন কীর্তিতে নাম তোলা রাসেল আইপিএলের ৯৭ ইনিংসে ব্যাট করে ২৩২৬ রান এবং ১০০ ইনিংসে সমান ১০০ উইকেট নিয়েছেন। তবে সবমিলিয়ে বিশ্বের ২৪তম বোলার হিসেবে আইপিএলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ক্যারিবিয়ান তারকা। এছাড়া সপ্তম বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে ১০০ উইকেট দখল করেছেন রাসেল।

আরও পড়ুনঃ   বঙ্গবন্ধুর ছবি বিকৃত ও কটুক্তিকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আইপিএলে ২০০০ রান ও ১০০ উইকেট সংগ্রহ করা ক্রিকেটাররা হচ্ছেন—

১. রবীন্দ্র জাদেজা- ২৭২৪ রান ও ১৫২ উইকেট।
২. আন্দ্রে রাসেল- ২৩২৬ রান ও ১০০ উইকেট।

আইপিএলে ১০০০ রান ও ১০০ উইকেট সংগ্রহ করা ক্রিকেটাররা হচ্ছেন—

১. রবীন্দ্র জাদেজা- ২৭২৪ রান ও ১৫২ উইকেট।
২. সুনীল নারিন- ১০৯৫ রান ও ১৬৫ উইকেট।
৩. ডোয়েন ব্র্যাভো- ১৫৬০ রান ও ১৮৩ উইকেট।
৪. অক্ষর প্যাটেল- ১৪৫৪ রান ও ১১৩ উইকেট।
৫. আন্দ্রে রাসেল- ২৩২৬ রান ও ১০০ উইকেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST