১৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে হত্যাচেষ্টার মামলায় আসামী গ্রেপ্তারের পর বাদীর বাড়িতে ফের হামলা-ভাংচুরের অভিযোগ

স্টাফ রিপোর্টার,দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামে হত্যা চেষ্টার ঘটনায় থানায় দায়ের করা মামলায় এক আসামীকে গ্রেপ্তারের পর বাদীর বাড়িতে ফের হামলা ও ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে। এমনকি দায়েরকৃত মামলা প্রত্যাহার না করলে অন্য মামলায় ফাঁসানো সহ পুরো পরিবারকে হত্যার হুমকিও দিয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে। আসামীদের অব্যাহত হুমকিতে বাদীর পরিবার চরম নিরাপত্তাহীতায় ভুগছেন।

গ্রেপ্তারকৃত আসামি সোহান আলী উপজেলার মাড়িয়া দক্ষিণ পাড়া গ্রামের গ্রামের বেলাল হোসেনের পুত্র।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর উপজেলার মাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের কাছে চা়ঁদাদাবি করে একই গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র আলাউদ্দিন, আলাউদ্দিনের পুত্র রকি, বেলাল হোসেন, সোহান আলী, আজাদ আলী, মনি, মানিক ও কলিমুদ্দিন নামের কয়েকজন ব্যাক্তি।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আসামীদের দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে লাঠিসোটা, লোহার রড, হাসুয়া, হাতুড়িসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় শফিকুল ইসলামের হাত পা ভেঙ্গে দেয়া হয় এবং শফিকুল ইসলামের স্ত্রী ও বোনকে মারপিট করে গুরুতর আহত করে। গুরুতর আহত শফিকুল ইসলাম
বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এ ঘটনায় ১২ নভেম্বর দুর্গাপুর থানায় চাঁদাদাবি ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেন শফিকুল ইসলামের স্ত্রী আয়েশা বেগম। ওই মামলায় ১৬ নভেম্বর রাতে মাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে হত্যাচেষ্টা মামলার আসামী সোহান আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বাদী আয়েশা বেগম অভিযোগ করেন, গত শনিবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামী সোহান আলীকে গ্রেপ্তার করায় মামলার অপর আসামীরা রাতেই আমার বাড়ীঘর ভাঙচুর করে এবং মিথ্যা মামলায় ফাঁসানোসহ দায়েরকৃত হত্যাচেষ্টার মামলা তুলে না নিলে ফের হত্যার হুমকি দেয়। আসামীদের এমন হুমকি ধামকীতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান আয়েশা বেগম।

আরও পড়ুনঃ   ১০ বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থানে মুশফিক, ৭৭ করেও অবনতি শান্তর

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই দেবাশীষ নন্দী জানান, হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সোহান নামের এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দূরুল হোদা বলেন, আসামী গ্রেপ্তার করায় বাদীর বাড়িতে ফের হামলা ভাংচুর করা হয়েছে এমন খবর জানা নেই। তবে মামলার তদন্ত কাজ চলছে। ইতোমধ্যে একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

২

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৩

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৪

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৫

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৬

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৭

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৮

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৯

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১১

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৪

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৫

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৬

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৭

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৯

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

২০

Design & Developed by: BD IT HOST