১৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সেই কেনেডিকেই স্বাস্থ্যসচিব পদে বসালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : কেনেডি জুনিয়র বরাবর টিকা-বিরোধী বলেই পরিচিত। বহু বার তাঁকে বলতে শোনা গিয়েছে টিকা নিলে অটিজ়ম এবং অন্য শারীরিক অসুস্থতায় আক্রান্ত হতে হয়।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই প্রশাসনিক স্তরে একাধিক নিয়োগ করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এ বার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য দফতরের মাথায় রবার্ট এফ কেনেডি জুনিয়রকে বসালেন তিনি। ট্রাম্প প্রশাসনে স্বাস্থ্য এবং পরিষেবামূলক দফতরের দায়িত্বে থাকবেন কেনেডি। প্রসঙ্গত, কেনেডি জুনিয়র বরাবর টিকা-বিরোধী বলেই পরিচিত। বহু বার তাঁকে বলতে শোনা গিয়েছে, টিকা নিলে অটিজ়ম এবং অন্য শারীরিক অসুস্থতায় আক্রান্ত হতে হয়। আমেরিকার স্বাস্থ্যসচিব হিসাবে তাই কেনেডি জুনিয়রকে নিযুক্ত করা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ   রোজা না রেখে প্রকাশ্যে খাওয়া-দাওয়া, নাইজেরিয়ায় আটক বহু মুসলিম

কেনেডি জুনিয়রের অন্য একটি পরিচয়ও আছে। তিনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইপো। তাঁর বাবা রবার্ট এফ কেনেডি একদা যুক্তরাষ্ট্রের অ্যার্টনি জেনারেল ছিলেন। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের বিরোধিতা করে কেনেডি জুনিয়র প্রেসিডেন্ট নির্বাচনেও লড়তে নেমেছিলেন। প্রথমে নির্দল প্রার্থী হিসাবে হোয়াইট হাউস দখলের লড়াইয়ে থাকলেও পরে নিজেকে সরিয়ে নেন তিনি এবং রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পকে সমর্থন জানান।

একাধিক নির্বাচনী জনসভা থেকে ট্রাম্প জানিয়েছিলেন যে, কেনেডিকে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্যের বিষয়টি দেখার দায়িত্ব দিতে চান তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে সেই কথাই রাখলেন তিনি। বৃহস্পতিবার সমাজমাধ্যমে কেনেডি জুনিয়রকে নিয়োগ করার কথা জানান ট্রাম্প। একই সঙ্গে তিনি লেখেন, “বহু দিন ধরে আমেরিকার বাসিন্দারা ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলির ভুল তথ্যের দ্বারা বিভ্রান্ত।” কেনেডি জুনিয়রের প্রশংসা করে ট্রাম্পের সংযোজন, “উনি অতিমারির অবসান ঘটাবেন। আমেরিকাকে আবার মহান এবং স্বাস্থ্যবান করে তুলবেন।”

আরও পড়ুনঃ   বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের চুক্তিতে ক্ষতির শঙ্কায় ভারত

ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন কেনেডি জুনিয়রও। ট্রাম্পের মন্তব্য অনুসরণ করে তিনি বলেন, “আমরা দু’জনে আবার আমেরিকাকে স্বাস্থ্যবান করে তুলব। আমেরিকার বাসিন্দাদের স্বচ্ছতার সঙ্গে সব তথ্য তুলে দেব, যাতে তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করতে পারেন।”-তথ্যসূত্র:আনন্দবাজার অনলাইন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST