১৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সাফ চ্যাম্পিয়ন সাবিনাদের আরেকটি সম্মাননা

অনলাইন ডেস্ক : সাফ চ্যাম্পিয়ন সাবিনারা আজ একটি সম্মাননা পেয়েছেন। সাউথ-ইস্ট ব্যাংক তাদের কার্যালয়ে নারী খেলোয়াড়দের পাশাপাশি কোচ, কর্মকর্তাদের আর্থিক পুরস্কার প্রদান করেছে। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাফ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের স্কোয়াডে ছিলেন ২৩ জন খেলোয়াড়। ২৩ ফুটবলার প্রত্যেকে ৩ লাখ এবং কোচিং স্টাফ, কর্মকর্তারা এক লাখ টাকা পেয়েছেন। ফুটবলারদের তিন লাখের মধ্যে এক লাখ টাকা নগদ চেক বাকি দুই লাখ টাকা উচ্চ সুদে স্থায়ী আমানত করা হয়েছে। আর্থিক পুরস্কার ছাড়াও নারী ফুটবলারদের আন্তর্জাতিক ডেবিট কার্ডও প্রদান করেছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বাউবি বিএমএড প্রোগ্রাম ২০২৫ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফে সদস্য ছাইদ হাসান কানন নারী ফুটবলারদের এই সম্মাননার জন্য প্রয়োজনীয় সমন্বয় করেছেন। তিনি বলেন, ‘সাউথ ইস্ট ব্যাংক আমাদের নারী ফুটবলারদের অনেক সম্মান দিয়েছে। সাউথ ইস্ট ব্যাংকের একজন পরিচালক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম নীতি নির্ধারক। নারী ফুটবলাররা বৃত্তির আওতায় নর্থ সাউথে পড়াশোনা ও যোগ্যদের কর্পোরেট চাকুরি দাবি জানিয়েছে। আর্থিক পুরস্কারের পাশাপাশি তারা এগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।’

আরও পড়ুনঃ   ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনারা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ১ কোটি টাকা পুরস্কার ইতোমধ্যে পেয়েছেন। এরপর পেলেন এই ব্যাংকের পুরস্কার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০ লাখ ও বাফুফে দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। শীর্ষ দুই ক্রীড়া সংস্থা চলতি মাসের মধ্যেই এই পুরস্কার প্রদানের প্রস্তুতি নিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST