১৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক ব্রাজিল

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে আজ রাতে মাঠে নামছে ব্রাজিল। মাতুরিনের মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে তারা। ফিফা র‍্যাংকিংয়ে দুই দলের মধ্যে পার্থক্য ৩৯ ধাপ। তারপরও ভেনেজুয়েলাকে ছোট দল হিসেবে দেখছেন না ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের শহর বেলেমে অনুশীলন করেছে দরিভালের দল। সেখানে এই ম্যাচ নিয়ে দরিভাল বলেছেন, ‘মনে হয় না ম্যাচটা সহজ হবে। ভেনেজুয়েলা ও বলিভিয়ার কথা ভুলে যান, এই মুহূর্তে (ফুটবলের) বৈশ্বিক ক্রম বদলে যাচ্ছে।’

আরও পড়ুনঃ   বাগমারার তাহেরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থীদের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত

‘দক্ষিণ আমেরিকান ফুটবল সব মিলিয়ে অনেক এগিয়েছে। বেশির ভাগ জাতীয় দলে তাকালে দেখবেন, খেলোয়াড়েরা বিশ্বের বিভিন্ন দলে খেলছে। এটা কিছুদিন আগেও দেখা যায়নি।’-যোগ করেন তিনি।

ছোট দলগুলো অনেক উন্নতি করেছে বলে মনে করেন দরিভাল। তিনি বলেন, ‘শীর্ষ দলগুলোর উন্নতির খুব বেশি জায়গা নেই। কিন্তু নিচু সারির দলগুলো বড় বড় পদক্ষেপে এগোচ্ছে। এতে পার্থক্যটা অনেক কমেছে এবং ম্যাচগুলোও হয়ে উঠছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’

আরও পড়ুনঃ   নীতা আম্বানির পপকর্ন হ্যান্ডব্যাগ, দাম শুনলে চমকে যাবেন

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ৮ ম্যাচের ৪টিতেই হেরেছিল ব্রাজিল। তবে এরপর ঘুরে দাঁড়ায় দরিভালের দল। বর্তমানে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে আছে ব্রাজিল। লাতিন আমেরিকা থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ ৬ দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলকে প্লে অফ খেলে আসতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৩

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৪

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৫

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৬

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৭

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

১৯

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST