১৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘অডিশনে আমাকে অজ্ঞান করার চেষ্টা করে লোকটা, মা গিয়ে থাপ্পড় মারে’

অনলাইন ডেস্ক : হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ রেশমি দেশাই। ছোট পর্দা দিয়ে অভিনয় জগতে প্রবেশের পর কাজ করেছেন বলিউডের সিনেমাতেও। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানারকম চড়াই-উতরাই পার করেছেন তিনি।

সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে রেশমি জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ারের শুরুতে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। যে ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে থাপ্পড় মেরেছিলেন অভিনেত্রীর মা।

ঘটনার বর্ণনা দিয়ে রেশমি দেশাই বলেন, ‘একবার আমাকে অডিশনের জন্য ডাকা হয়। তখন আমার বয়স ১৬ বছর। আমি সেখানে যাওয়ার পর এক ব্যক্তি আমাকে অচেতন করার চেষ্টা করে। যে ঘটনায় খুব অস্বস্তি বোধ করেছিলাম। এরপর কোনোরকম সেখান থেকে বের হয়ে আসি।’

আরও পড়ুনঃ   ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

পরের ঘটনা উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘কিছু সময় পর পুরো বিষয়টি আমি মাকে খুলে বলি। পরের দিন মাকে সঙ্গে নিয়ে ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে যাই। আমার মা তাকে শিক্ষা দেওয়ার জন্য কষিয়ে থাপ্পড় মেরেছিলেন।’

রেশমি আরও বলেন, ‘কাস্টিং কাউচ একটি বাস্তব বিষয়। কিন্তু প্রত্যেক ইন্ডাস্ট্রিতে ভালো ও খারাপ মানুষ রয়েছেন। ক্যারিয়ারে অনেক দারুণ দারুণ মানুষও পেয়েছি। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ।’

২০০২ সালে আসামি ভাষার একটি সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালি জগতে পা রাখেন রেশমি। এরপর ভোজপুরি ভাষার তিনটি সিনেমায় দেখা যায় তাকে। ২০০৪ সালে ‘ইয়ে লামহে জুদাই হ্যা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ-রাভিনা ট্যান্ডন। ত্রিশের অধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ   সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

২০০৬ সালে ‘রাভন’-এর মাধ্যমে হিন্দি টিভি ধারাবাহিকে পা রাখেন রেশমি। মূলত, টিভি সিরিজে কাজ করে খ্যাতি কুড়ান তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিজ হলো— ‘উত্তরণ’, ‘দিল সে দিল তাক’, ‘নাগিন’ প্রভৃতি।

ব্যক্তিজীবনে ২০১২ সালে ‘উত্তরণ’ সহ-অভিনেতা কোস্টার নন্দিশ সান্ধুকে বিয়ে করেন অভিনেত্রী। তবে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে এখনও সিঙ্গেল রয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST