১৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কাজেমকে নিয়ে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের একাদশ

অনলাইন ডেস্ক : নব্বইয়ের দশকের তারকা ক্রিকেটার হালিম শাহ। সাবেক এই ক্রিকেটারের ছেলে কাজেম শাহ কানাডায় বেড়ে উঠেন ফুটবল আবহে। তবে ফুটবলের টানে বছর তিনেক আগে দেশে আসেন। ঘরোয়া ফুটবলে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ডাক পেয়েছিলেন আগেই। জাতীয় ফুটবল দলের গত কয়েকটি ক্যাম্পেই তিনি ছিলেন। এর মধ্যে একবার মাত্র বদলি ফুটবলার হিসেবে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। আজ কিংস অ্যারেনায় ফিফা প্রীতি ম্যাচে প্রথম বারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েছেন।

আরও পড়ুনঃ   ভাষানটেকে পরিত্যক্ত অবস্থায় ৫৭৪ রাউন্ড গুলি উদ্ধার

বাংলাদেশ ফুটবল দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূইয়া। পারিবারিক কারণে নভেম্বর ফিফা উইন্ডোর প্রীতি সিরিজে নেই এই ডিফেন্সিভ মিডফিল্ডার। আজ বাংলাদেশ দলের আর্মব্যান্ড থাকছে ডিফেন্ডার তপু বর্মণের হাতে।

বাংলাদেশ দলের স্পেনিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা গোলপোস্টের নিচে মিতুল মারমার ওপর আস্থা রেখেছেন। ডিফেন্স লাইনে অধিনায়ক তপু বর্মণের সঙ্গী সাদ উদ্দিন, ইসা ফয়সাল ও শাকিল তপু।

আরও পড়ুনঃ   রাজশাহী সুগার মিল খুলছে ২৯ নভেম্বর

মিডফিল্ড ও আক্রমণভাগে রয়েছেন হৃদয়, শেখ মোরসালিন, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিমরা। বাংলাদেশ দল ২০২৪ সালে মাত্র একটি গোল করতে পেরেছে। সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে শেখ মোরসালিন একমাত্র গোলটি করেছিলেন।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, শাকিল তপু, ইসা ফয়সাল, সাদ উদ্দিন, হৃদয়, সোহেল রানা, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, রাকিব ও ফয়সাল আহমেদ ফাহিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১০

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১১

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৩

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৪

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৫

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৬

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৭

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৮

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

১৯

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

২০

Design & Developed by: BD IT HOST