১৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে যাচ্ছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সকালে ডোনাল্ড ট্রাম্পকে তার ফ্লোরিডার বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হতে দেখা যায়। এরপর তিনি বিমানে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা দেন। এরপর ট্রাম্প ফোর্স ওয়ান নামে পরিচিত বিমানে করে গন্তব্যে পৌঁছন।

যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।

আরও পড়ুনঃ   মমতাকে চিঠি লিখে তৃণমূল সাংসদের পদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

ট্রাম্পের সঙ্গে তার স্ত্রী মেলেনিয়া ট্রাম্পকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। স্বামীদের পারস্পরিক এ সাক্ষাৎকালে ফার্স্ট লেডি তার উত্তরসূরিকে চা দিয়ে আপ্যায়ন করে থাকেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত বিমান থেকে নামার সময় মেলানিয়া সেখানে ছিলেন না।
পরে সরকারিভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়, তিনি তার স্বামীর সঙ্গে হোয়াইট হাউসে যাবেন না।

মার্কিন ফার্স্ট লেডি হতে যাওয়া মেলেনিয়ার অফিস এক্সে একটি পোস্টে বলেছে, ‘মিসেস ট্রাম্প আজকের হোয়াইট হাউসের বৈঠকে অংশ নেবেন না। রূপান্তরকালীন প্রক্রিয়া শুরু করতে ওভাল অফিসে তার স্বামীর প্রত্যাবর্তন উৎসাহজনক এবং তিনি তার অনেক সফলতা কামনা করেন।’

আরও পড়ুনঃ   ২ ফিলিস্তিনি শিশুকে পেছন থেকে গুলি করে হত্যা করল ইসরায়েল

গত জুনে প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এই প্রথম বাইডেন ও ট্রাম্পের সাক্ষাৎ হতে যাচ্ছে।
সেই বিতর্কের পর চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বাইডেন।

ট্রাম্প বুধবার ওয়াশিংটনে দুই জায়গায় যাবেন বলে আশা করা হচ্ছে—প্রথমে ক্যাপিটল হিলে রিপাবলিকানদের সঙ্গে দেখা করবেন এবং তারপর আনুমানিক সকাল ১১টায় হোয়াইট হাউসে জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সূত্র : বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী কলেজ অ্যালামনাস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১০

দেশজুড়ে আরও বাড়বে গরম, ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

১০

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

১১

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১২

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

১৩

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

১৪

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

১৬

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১৭

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১৮

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১৯

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST