১২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৩ উপদেষ্টার অপসারণ দাবির প্লাকার্ড নিয়ে সড়কে মহিলা দল নেত্রী

স্টাফ রিপোর্টার : সদ্য নিয়োগ পাওয়া অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার অপসারণ দাবির প্লাকার্ড নিয়ে একাই রাজশাহী শহর ঘুরে বেড়িয়েছেন মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি। আজ মঙ্গলবার নগরীর সাহেববাজার এলাকায় তাকে গলায় প্লাকার্ড ঝুলিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়।

প্লাকার্ডে শুধু সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ছিল। তাতে লেখা ছিল, ‘আওয়ামী লীগের দোসর মোস্তফা সরয়ার ফারুকীসহ নতুন তিন উপদেষ্টার অপসারণ চাই।’

আরও পড়ুনঃ   রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, ভারমুক্ত হতে পারেন তারেক রহমান

প্লাকার্ড নিয়ে সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে থেকে পদযাত্রা করে জিরোপয়েন্ট বড় মসজিদ চত্বর পর্যন্ত যান তিনি। এটি সাধারণ মানুষের মধ্যে প্রদর্শনের পর বড় মসজিদ চত্বরে প্লাকার্ডটিতে আগুন ধরিয়ে দেন।

এই সময় রোকসানা বেগম টুকটুকি বলেন, ‘উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে উত্তরাঞ্চল বঞ্চিত হয়েছে। উত্তরাঞ্চলের কাউকে সরকারে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ   লন্ডনে খালেদা জিয়ার সফরসঙ্গী কে এই ফাতেমা

এই অঞ্চলের মানুষ কি স্বৈরাচারবিরোধী আন্দোলন করেনি? উত্তরাঞ্চলেরই আবু সাঈদসহ অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। অথচ এখানে কোনো উপদেষ্টা নেই। আবার আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে এদের অপসারণ করতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST