১২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

এক সেঞ্চুরিতেই শচীন, বিরাট আর বাবরকে পেছনে ফেললেন গুরবাজ

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের ওপেনার গুরবাজই যেন দলের ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ। সিরিজের প্রথম দুই ম্যাচে গুরবাজকে ফিরিয়ে বাংলাদেশের বোলিং ইউনিটের কাজটা সহজ করে দিয়েছিলেন তাসকিন আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেটে গুরবাজকে একক বোলার হিসেবে সবচেয়ে বেশিবার আউট করেছেন তিনিই। তবে তৃতীয় ম্যাচে তাসকিন ছিলেন না, গুরবাজও থামলেন সেঞ্চুরি করে।

বয়স মাত্র ২২ বছর ৩৪৯ দিনে এসে রহমানউল্লাহ গুরবাজ পেয়েছেন নিজের ক্যারিয়ারের ৮ম ওয়ানডে সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হাঁকানো সেঞ্চুরিতে ছাড়িয়ে গেছেন বাবর আজম, বিরাট কোহলি এমনকি শচীন টেন্ডুলকারকেও। গুরবাজের চেয়ে কম বয়সে ৮টি ওয়ানডে সেঞ্চুরির মালিক হওয়ার কীর্তি আছে শুধুই কুইন্টন ডি ককের।

আরও পড়ুনঃ   বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ার শঙ্কা

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ৮ সেঞ্চুরির রেকর্ড কুইন্টন ডি ককের রেকর্ডে। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার ২২ বছর ৩১২ দিন বয়সে এই কীর্তি গড়েন। এরপরই ২২ বছর ৩৪৯ দিন বয়সী গুরবাজ। তৃতীয় স্থানে আছেন শচীন টেন্ডুলকার, ৮ম সেঞ্চুরি পেয়েছিলেন ২২ বছর ৩৫৭ দিন বয়সে। ২৩ বছর ২৭ দিন বয়সে ৮ম ওডিআই শতক পান বিরাট কোহলি। আর বাবর আজম এই মাইলফলক স্পর্শ করেন ২৩ বছর ২৮০ দিন বয়সে।

আরও পড়ুনঃ   জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন

৭ সেঞ্চুরির মালিক হয়েই গুরবাজ বনে গিয়েছিলেন আফগানিস্তানের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি শতকের অধিকারী। ১১ নভেম্বর শারজায় নিজেকে নিয়ে গেলেন আরও ধরাছোঁয়ার বাইরে। নিজ দেশেই তো বটেই, বাংলাদেশেই তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ছাড়া গুরবাজের চেয়ে বেশি সেঞ্চুরি নেই কারোরই।

অথচ ক্যারিয়ারের মাত্র ৪৬তম ওয়ানডে ম্যাচে ৮ম সেঞ্চুরি পেয়েছেন গুরবাজ। অবশ্য ম্যাচের হিসাবে গুরবাজ তৃতীয় দ্রুততম। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি হাশিম আমলা ৪৩ ম্যাচেই ৮টি সেঞ্চুরি করেছেন। বাবরের লেগেছে ৪৪ ম্যাচ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST