১১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

একসঙ্গে তিন মেয়ের জন্য পাত্র চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিলেন জাদুকর পিসি সরকার

অনলাইন ডেস্ক : তিন কন্যার বিয়ে দেবেন জাদুসম্রাট পি সি সরকার। আর তাই সরাসরি সংবাদপত্রে ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে ফেললেন তিনি। এবার জাদু নয়, যেন দেখালেন চমক। হ্যাঁ, রীতিমতো চমকে উঠেছে তার ভক্ত ও অনুরাগীরা। প্রথমে এর সত্যতা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হলেও, বিষয়টি সত্যতা ও বিস্তরে খোলাসা করলেন তার মেয়ে অভিনেত্রী মুমতাজ।

রোববার (১০ নভেম্বর) সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি পাত্র চাই বিজ্ঞাপনের পেপার কাটিং। কেন ভাইরাল? কারণ, বিজ্ঞাপনটি দিয়েছেন জাদুকর পি সি সরকার ও তার স্ত্রী। তিন মেয়ের জন্য সুদর্শন, দীর্ঘাঙ্গী পাত্র চেয়েছেন তারা।

ওই বিজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করে পিসি সরকারের মেয়ে মুমতাজ জানিয়েছেন, প্রেম–বিচ্ছেদে বিশ্বাসী নন তারা। বাবা-মায়ের পছন্দের ছেলের গলাতেই তিন বোন মালা পরাতে চান। আর সে কারণে এই বিজ্ঞাপন।

আরও পড়ুনঃ   হঠাৎ সালমানের ছবির গানে স্মৃতিকাতর হলেন প্রিয়াঙ্কা

ভারতীয় গণমাধ্যম আজকালকে মুমতাজ বলেন, ‘বিজ্ঞাপন ভাইরাল হওয়ার পর থেকে এত ফোন পাচ্ছি, কী বলব! আমরা তিন বোন আসলে একটা চ্যালেঞ্জ নিলাম। ওই প্রেম করব কয়েক মাসের জন্য, তারপর সেটা আর এগোবে না- আমরা সেভাবে ভাবতে পারি না। আর বিজ্ঞাপনটা মা-বাবা আমাদের না জানিয়েই দিয়েছেন। তবে ওদের সিদ্ধান্তে আমাদের তিন বোনেরই পূর্ণ সমর্থন রয়েছে।’

বর্তমান সময়ে সেলিব্রিটি পরিবার বিজ্ঞাপন দিয়ে পাত্র খোঁজায় অনেকেই চমকে গেছেন, এ প্রসঙ্গে প্রশ্ন করতেই মুমতাজ বললেন, ‘আমাদের পরিবারে অনেকেরই এভাবে বিয়ে হয়েছে। পিসিদেরও বিজ্ঞাপন দিয়েই বিয়ে হয়েছে। তাই আমার আলাদা করে কিছু মনে হচ্ছে না। অনেকেই স্টার ট্যাগ রয়েছে বলে পিছিয়ে যান। কিন্তু আমরাও তো রক্ত-মাংসের মানুষ। বিয়ে সংসার করার ইচ্ছে তো রয়েছেই। আর বিয়েটা আমরা কেউ লুকিয়ে করায় বিশ্বাসী নই।’

আরও পড়ুনঃ   মদ থেকে খারাপ মানুষ, এই শীতেই সব বদঅভ্যাস ছাড়ছেন মালাইকা

যদি বিজ্ঞাপন দেখে হাজির হন সুপাত্রেরা, তাহলে কী হবে, এর জবাবে হাসিমুখে মুমতাজ বলেন, ‘তাহলে স্বয়ংবর সভা বসবে!’

এ অভিনেত্রী জানান, তাদের বাবা-মা দারুণ আশাবাদী। তারা জানেন বাবা-মায়ের মতো কেউ তাদের চেনেন না। ফলত তারা যা সিদ্ধান্ত নেবেন বা যাকে জামাই হিসেবে বেছে নেবেন, তারা ভালোই হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST