১১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রেম ভেঙেছে শ্রীলেখার! মন খারাপ নিয়ে যা বললেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক : টালিউডে ঠোঁটকাটা হিসেবেই পরিচিতি রয়েছে ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বরাবরই স্পষ্ট কথায় জুড়ি মেলা ভার অভিনেত্রীর। কিন্তু কোনো বিতর্কেই কখনো কান দেননি তিনি। এগিয়ে চলেছেন নিজের ছকে।

শ্রীলেখার ব্যক্তিগত জীবনও থাকে নেটিজেনদের চর্চায়। প্রেম প্রসঙ্গেও বহুবার নাম জড়িয়েছে তার। সোমবার সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘হালকা একটা প্রেম হতে গিয়েও শেষমেশ বেঁচে গেছি। রক্ষে করো রগুবীর।’

আরও পড়ুনঃ   একটি সুন্দর দিন শুরু হয় সুন্দর মনোভাবে : বুবলী

কিন্তু কারও সঙ্গে প্রেম করতে গিয়ে মন ভেঙেছে কি না, এমন প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে শ্রীলেখা বলেন, ‘একটা প্রেম এসেছিল ঠিকই। পরিচিতদের মধ্যে কেউ নন। হঠাৎই উড়ে এসে জুড়ে বসার মতো করে প্রেম এসেছিল। বহুদিন পর ভালোবাসার স্বাদ পেয়ে বেশ চনমনে হয়ে উঠেছিলাম। কিন্তু এক ধাপ আগাতেই দুজনের মত আর মিলল না। তাই সিদ্ধান্ত নিলাম সম্পর্কটি আর না আগানোর।’

আরও পড়ুনঃ   ৬ মাস লেগেছে জয়ার এই শাড়ি বানাতে

শ্রীলেখার কথায়, ‘প্রেম ভাঙার দুঃখে খুব কান্নাকাটি করেছিলাম কয়দিন। আমার বাড়িতে পরিচারিকা মাসিও আমার কষ্ট দেখে খুব দুঃখ পেয়েছেন। তারপর নিজেকে বোঝালাম, এইভাবে চলবে না। এগিয়ে যেতে হবেই। তবে ঠিক করেছি, জীবনের সব ধরনের অভিজ্ঞতা দিয়েই কিছু তৈরি করব। সব অভিজ্ঞতাই গল্পের আকারে ধরা থাকলে নিজেরও ভাল লাগবে। আপাতত প্রেম ভুলে কাজে মন দিয়েছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST