১০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মা হলে সবাই জানতে পারবেন : মিম

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ। ১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। রোববার (১০ নভেম্বর) জীবনের ৩১টি বসন্ত পেরিয়ে ৩২ বছরে পা রাখলেন এই নায়িকা।

এবারের জন্মদিন পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের নিয়ে ঘরোয়া আয়োজনেই উদযাপন করবেন মিম। বড় কোনো পরিকল্পনা সাজিয়ে রাখেননি তিনি।

ছোট বেলায় জমকালোভাবে জন্মদিন পালন করলেও, এখন আর তেমন আয়োজন করা হয় না মিমের। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, জন্মদিনটা আসলে খুব ঘটা করে পালন করা হয় না। বরাবরের মতোই মা, হাজবেন্ড, পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সঙ্গে ঘরোয়া আয়োজনেই উদযাপন করবো।

আরও পড়ুনঃ   ‘লোকে দেখবে আর জ্বলবে’—কাকে ইঙ্গিত করে বললেন নিমরাত

দীর্ঘদিন ধরেই সিনেমার ব্যস্ততা নেই মিমের। যে কারণে অভিনেত্রীকে ঘিরে গুঞ্জন, খুব শিগগিরই সন্তানের মা হতে চলেছেন তিনি। আসলেই কি তাই?

মিম বললেন, ‘এমন কিছু ঘটলে আমি কেন লুকাবো? আমার জীবনের কোনো কিছুই তো লুকাইনি। যা করেছি, সবকিছুই জানিয়েই করেছি। তবে শিগগিরই সন্তান নেওয়ার সম্ভাবনা নেই। তেমনটা হলে অবশ্যই সবাই জানতে পারবেন। এখন কাজ নিয়েই ভাবছি, কাজ নিয়েই থাকতে চাই।’

আরও পড়ুনঃ   প্রেম করে বিয়ে করলে বয়স কমে!

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে শোবিজ দুনিয়ায় পা রাখেন মিম। একই বছর হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তার। ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তিনি।

অভিনয়ের পাশাপাশি লেখক হিসেবেও খ্যাতি রয়েছে মিমের। ২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় অভিনেত্রীর প্রথম গল্পের বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’। ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত হয় মিমের উপন্যাস ‘পূর্ণতা’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST