৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবতলায় চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানি মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এর ঘণ্টাখানেক পরই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে সনাতন ধর্মাবলম্বীরা। পরে পুলিশ ও সেনাসদস্যদের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে হামলার সঙ্গে জড়িতের দায়ে এখন পর্যন্ত ৪ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- সদর উপজেলার আজাইপুর এলাকার মোজাহিদ হোসেন, পিটি আই বস্তিপাড়া এলাকার বাদল হোসেন, একই এলাকার রানা ও সালেক আহমেদ।

আরও পড়ুনঃ   তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৭

জানা গেছে, শুক্রবার রাতে শিবতলায় চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানি মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় মন্দিরের গেটের কয়েক স্থানে ক্ষতি হয়। এর ঘণ্টাখানেক পরই স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। এ সময় সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে এসে জড়িতদের আটকের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে বিক্ষোভকারীরা।

আরও পড়ুনঃ   রাবির সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এস এম জাকারিয়া হোসেন জানান, হামলার ঘটনার পর রাতেই পুলিশের অভিযানে হামলাকারীদের চারজনকে আটক হয়। বাকিদেরও আইনের আওতায় আনা হবে।

সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর হাসান রাকিব জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ২৪ ঘণ্টার মধ্যেই জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST