৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে পিকআপে করে নিয়ে গেল কৃষকের ৫ গরু

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে এক কৃষকের গোয়ালঘর থেকে রাতের আঁধারে এক ডাকাত দল পিকআপে করে পাঁচটি গরু নিয়ে চলে গেছে। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।

শনিবার (৯ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে ইউনিয়নের কোলাদী গ্রামের জামতলা বাজারের জোড়া সাঁকো শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গরুর মালিকের নাম মো. ইদ্রীস আলী মোল্লা । তিনি ভাঁড়ারা ইউনিয়নের জামতলা বাজারের পুর্বপাড়া শ্রীরামপুর গ্রামের দিলবার আলী মোল্লার ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে পাবনা-সুজানগর রোডের পাশে থাকা গোয়ালঘরের তালা ও শিকল কেটে ৭/৮ জনের একটি ডাকাত দল অস্ত্রসহ পিকআপে করে একেক করে ৫টি গরু তুলে নিয়ে দ্রুত চলে যায়। পরিবারের লোকজন এগিয়ে গেলে তাদের ওপর হামলার চেষ্টা করা হয়।

আরও পড়ুনঃ   হলুদ ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ : শার্শায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা আবাদ, ভালো ফলনের আশা

এর আগে ওই বাড়ির পাশের আরেক কৃষকের গোয়াল থেকে ২টি গরু চুরি হয়েছিল। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ক্ষতিগ্রস্ত কৃষক ইদ্রীস মোল্লা বলেন, চুরি যাওয়া গরুর মধ্যে দুটি গাভি ও ৩টি ষাঁড় রয়েছে। যার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা। রাত ৪টার পরে একটি পিকআপ নিয়ে ৭/৮ জন লোক আসে। প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। লোকজন ডাকতে ডাকতে তারা গাড়িতে গরু তুলে দ্রুত সটকে পড়েন। এ ঘটনায় আমি একদম শেষ হয়ে গেলাম। আমার আর কিছুই থাকল না। চোরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

আরও পড়ুনঃ   তানোরে জমির তদন্তে গিয়ে কথিত কবিরাজের হাতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা লাঞ্চিত

ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান বলেন, ভোররাতে একজনের বাড়ি থেকে ৫টি গরু চুরি হয়েছে। খুবই দু:খজনক ঘটনা। পিকআপে করে মাঝেমধ্যেই এমন চুরির ঘটনা ঘটছে। প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ভুক্তভোগী কৃষক দুপুরের দিকে এসে থানায় লিখিত অভিযোগ দিয়ে গেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চোর চক্রকে খুঁজে বের করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীরতে র‌্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার

তানোরে তিন কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, বসছে ১০৬৯ শিক্ষার্থী

পুঠিয়ায় তেল নেওয়া নিয়ে বিশৃঙ্খলা করায়, ছাত্রদল নেতা দিলেন মুসলেকা

শিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদের প্রশাসক

বাড়তে পারে জ্বালানি তেলের দাম

আরএমপির ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

তানোর পৌরসভা দাখিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

১০

গোদাগাড়ীর ঘাটে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে

১১

বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসক

১২

নগরীতে অটোরিক্সা ছিনতাইকালে গ্রেপ্তার ২

১৩

নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১

১৪

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

১৫

দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুন

১৬

হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

১৭

নগরীতে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে : রাসিক প্রশাসক

১৮

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার-সংসদে প্রধানমন্ত্রী

১৯

পুঠিয়ায় বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন, শোভাযাত্রায় জনসম্পৃক্ততা চোখে পড়ার মতো

২০

Design & Developed by: BD IT HOST