৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কান্নার দৃশ্যে অভিনয় করতে ভালো লেগেছে : মালাইকা চৌধুরী

অনলাইন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পথেই হাঁটলেন তার ছোট বোন মালাইকা চৌধুরী। প্রথমবারের মতো ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। যেখানে তার বিপরীতে রয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান।

এক সাক্ষাৎকারে মালাইকা চৌধুরী প্রথম নাটকে জোভানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে দর্শকদের মাঝে কথা বলেছেন। তিনি বলেন, ‘জোভানের সঙ্গে কাজ করতে ভালো লেগেছিল। তিনি অনেক সার্পোটিভ ফ্রেন্ডলি, শুটিংয়ের সময় কিছু ভুল হলে বুঝিয়ে দিত পাশাপাশি অনেক মোটিভেট করেছিল।’

নাটকে অভিনয় প্রসঙ্গে মালাইকার ভাষ্য, ‘প্রথমে আমি জানতাম না নাটক অভিনয় করবো। হঠাৎ আপু (মেহজাবীন) একদিন বলে তুমি নাটকে অভিনয় করবে, শুট করার আগের দিন আমি স্ক্রিপ্ট পেয়েছিলাম। আপু বলেছিল তুমি মুখস্থ করবা।’

আরও পড়ুনঃ   বিজয়ের সঙ্গে প্রেম ভাঙতেই ইঙ্গিতপূর্ণ বার্তা তামান্নার

এরপর জানান, নাটকে অভিনয়ের সময় প্রথমদিন তার ডায়ালগ দিতে হয়নি। কান্নার সিনে শুট করতে ভাল লেগেছে উল্লেখ করে বলেন, ‘আমার মনে হয় আমার বেশি ভালো লেগেছে কান্নার দৃশ্যে অভিনয় করতে। মানে কান্না করবো আর কিছু করবো এটা সহজ মনে হয়েছে।’

মালাইকার কথায়, ‘এখন অভিনয় জগতে এসেছি প্রথম কাজটা দেখি তারপরে যদি আমার নিজের কাছে ভালো লাগার পাশাপাশি দর্শকদের ভালো লাগে তাহলে অভিনয় জগতে কাজ করবো।’

আরও পড়ুনঃ   রাশমিকার নতুন চরিত্র নিয়ে বিতর্ক!

শেষে তিনি বলেন, নাটকে অভিনয় করার সময় মনে হয়েছে, ‘সহজে অনেকটা সময় চলে গেছে। তেমন একটা কষ্ট বা কিছুই মনে হয়নি। আমার জন্য সবাই দু’আ করবেন যেন বড় হতে পারি আরও ভালো কাজ করতে পারি।’

প্রসঙ্গত, ‘সন্ধিক্ষণ’ নাটকটি রচনা ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকটির বিশেষ আকর্ষণ হলো, গল্পটি তৈরি হয়েছে মেহজাবীন চৌধুরীর ভাবনা থেকেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে : স্বাস্থ্যমন্ত্রী

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

১০

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

১১

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১২

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

১৪

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

১৫

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৬

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

১৮

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

২০

Design & Developed by: BD IT HOST