৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘বিসিবি কোনো রকমে চলছে, পরিবর্তন হয়নি’

অনলাইন ডেস্ক : আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেটে যার নামটা আসতে হবে বারবার করে। দেশের টেস্ট ইতিহাসে প্রথম সেঞ্চুরিটাই যে তার ব্যাট থেকে এসেছিল। ছিলেন অধিনায়ক। ক্রিকেট ছেড়ে বাংলাদেশ ক্রিকেটের এই কিংবদন্তি এখন ব্যস্ত এশিয়ান পরিমণ্ডলে। কাছ করছেন ক্রিকেট ডেভলপমেন্ট ম্যানেজার হিসেবে।

অথচ দেশের ক্রিকেটেই কি না আমিনুল ইসলাম বুলবুল প্রায় অনুচ্চারিত এক নাম। গতকাল দুবাইতে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে উপস্থিত হয়েছিলেন দেশের সাবেক অধিনায়ক। সেসময় ক্যামেরা আর মাইক্রোফোনের বুম খুঁজে নেয় তাকে। সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে খানিক হতাশাই ঝরল তার কণ্ঠে।

৫ই আগস্টের পর ক্রিকেট বোর্ডে রদবদল এলেও এতে নতুনত্ব খুঁজে পাননি বুলবুল, ‘বর্তমানে এখন যে বোর্ড আছে সেটা কোনো রকমে চলছে। এমনকি এখানে কোন পরিবর্তন হয়নি। দুজন নতুন পরিচালক এসেছে এনএসসির মাধ্যমে। তার মধ্যে একজন সভাপতি আরেকজন ফাহিম ভাই। আমি বলব এটা এখনও অসম্পূর্ণ ক্রিকেট বোর্ড, নতুন কিছু ঘটেনি বা দেখতে পাচ্ছি না। নতুন কিছু না।’

আরও পড়ুনঃ   সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

নিজের আইডিয়াগুলোও প্রতিফলিত হযনি জানালেন আমিনুল, ‘৫ আগষ্টের পরে যে পরিবর্তনটা আসলো তখন কিন্তু আমার সাথে সরকার থেকে যোগাযোগ করেছিল এবং আমার কাছে কিছু দিকনির্দেশনা চেয়েছিল। একদম পরিস্কারভাবে আমি আমার আইডিয়াগুলো শেয়ার করেছিলাম। সেগুলো প্রতিফলিত হয়নি, হয়ত ভবিষ্যতে হবে। কোন বড় পোস্ট না, আমি সকলের সাথে মিলে কাজ করতে চাই।’

এই মুহূর্তে কাজ করছেন ক্রিকেটের উন্নয়ন নিয়ে। বুলবুল তাই পরামর্শ পাঠালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকেও। ‘আমাদের দেখেন ফার্স্ট ক্লাস ক্রিকেট চলছে এখন, আমরা কয়জন জানি যে ফার্স্ট ক্লাস ক্রিকেট হচ্ছে। আমি খুব খুশি হতাম যদি আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা ডে-নাইট করতে পরতাম। কয়দিন আগে বলেছিলাম ফার্স্ট ক্লাস ক্রিকেটটা যেন ডে নাইট হয়, যাতে আমরা দর্শক আকৃষ্ট করতে পারি। স্টেডিয়ামগুলো আমাদের নতুনভাবে ব্র্যান্ডিং করা উচিত। ফার্স্ট ক্লাস ক্রিকেটের পারিশ্রমিকটা তিনগুণ করে দেওয়া উচিত।

আরও পড়ুনঃ   প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ

কোচ বদলের সংস্কৃতি নিয়েও কথা বলেছেন আমিনুল ইসলাম, ‘জাতীয় দলে যারা কোচ হয় তারা কিন্তু স্কিল শেখায় না, ট্যাকটিস শেখায় না। তারা কাজ করে মানসিক অবস্থা নিয়ে। এখানে ভাষা একটা বড় ব্যাপার, সংস্কৃতি একটা বড় ব্যাপার। আর যদি নতুন কোচ বারবার পরিবর্তন হতে থাকে এতে কোনো উপকার হয় না, অপকারই হয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST